নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী সাইফুর খান হারুনের সমর্থনে জ্যামাইকায় বিরাট কার র্যালি ও সমাবেশ: বাংলাদেশী-আমেরিকানদের ভোটেই বিজয় সম্ভব! (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/1254511551686428
https://www.facebook.com/USANewsNY/videos/183469820372757
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্ক সিটি কাউন্সিলে ডিস্ট্রিক্ট ২৪ (কুইন্স) এর আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে কাউন্সিলম্যান প্রার্থী সাইফুর খান হারুনের সমর্থনে জ্যামাইকায় বিরাট কার র্যালি ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ জুন শুক্রবার বিকেলে সাইফুর খান হারুনের নেতৃত্বে একটি কার র্যালি তার পুরো নির্বাচনী এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশে যোগ দেয়। এসময় সাইফুর খান হারুনের সমর্থনে বিভিন্ন শ্লোগান সম্বলিত লেখা প্ল্যা কার্ড বহন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক-জেবিবিএ’র সভাপতি ও ক্যাম্পেইন কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজের সভাপতিত্বে এবং ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব এবাদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে কাউন্সিলম্যান প্রার্থী সাইফুর খান হারুন ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুইন্স সিভিল কোর্টের জজ প্রার্থী এটর্নী

সোমা সাঈদ, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল ও সাবেক সভাপতি বদরুল খাঁন, কমিউনিটি লিডার নাসির আলী কান পল, যুক্তরাষ্ট্র বিএনপি’র ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি’র আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু ও সদস্য সচিব

মিজানুর রহমান ভূইয়া মিল্টন, জেএমসি’র সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী, সাবেক কংগ্রেসম্যান প্রার্থী মিজানুর রহমান, সাবেক কাউন্সিলম্যান প্রার্থী তৈয়বুর রহমান হারুন, বাপার ট্রেজারার রাশিক মালিক, কমিউনিটি এক্টিভিস্ট বিলাল চৌধুরী, এএফএম মিসবাউজ্জামান, মঈনুল ইসলাম, ডা. নার্গিস আহমেদ, মাশুক খান প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এ সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে কাউন্সিলম্যান প্রার্থী সমাজকর্মী সাইফুর খান হারুন তাকে সমর্থনের জন্য তিনি বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সাইফুর খান হারুন বলেন, আমি জ্যামাইকা এলাকায় দীর্ঘ সময় ধরে বিভিন্ন সংগঠনের মাধ্যমে জনগণের জন্য কাজ করে আসছি। আরো বৃহত্তর পরিসরে এলাকাবাসীর সেবা করার জন্য এ নির্বাচনে প্রার্থী হয়েছি। সকলে ভোট দিলে সে সেবা করার সুযোগ আসবে।

তিনি সবসময় বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বাংলাদেশী কমিউনিটিসহ ইমিগ্রেন্টদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে তিনি সদা সোচ্চার থাকবেন।

বক্তারা কাউন্সিলম্যান পদে একজন যোগ্য এবং নিবেদিতপ্রাণ প্রার্থী হিসেবে সাইফুর খান হারুনকে ভোট দিয়ে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান। তারা বলেন, নিউইয়র্ক সিটিতে বহু বাংলাদেশির বসবাস। অথচ এখন পর্যন্ত সিটি কিংবা স্টেটে একজনকেও নির্বাচিত করা সম্ভব হয়নি।

এবারের নির্বাচনে একটা বড় সুযোগ তৈরী হয়েছে। সবাই একযোগে কাজ করলে সে সুযোগ কাজে লাগানো সম্ভব। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলে কেন্দ্রে গিয়ে ভোট দিলে কাঙ্খিত বিজয় আসবে। বাংলাদেশী-আমেরিকান ভোটাররা কেন্দ্রে গেলেই তার বিজয় সুনিশ্চিত।
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি