Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদের সমর্থনে ব্রঙ্কসে বিরাট কার র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: June 15, 2021 | 12:52 PM

https://www.facebook.com/USANewsNY/videos/547012189758118

https://www.facebook.com/USANewsNY/videos/2624893564486297

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্ক সিটি কাউন্সিলে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদের সমর্থনে ব্রঙ্কসে বিরাট কার র‌্যালি ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুন রোববার বিকেলে মির্জা মামুন রশীদের নির্বাচনী টিমের নেতৃত্বে একটি বিরাট কার র‌্যালি তার পুরো নির্বাচনী এলাকা প্রদক্ষিণ শেষে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় সমাবেশে যোগ দেয়। র‌্যালি ও সমাবেশে মির্জা মামুন রশীদের সমর্থনে লেখা বিভিন্ন প্ল্যা কার্ড বহন সহ নানা শ্লোগান দেয়া হয়। এসময় মির্জা মানুনকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

মির্জা মামুন রশীদের নির্বাচনী টিমের সহ-প্রচার কমিটির আহ্বায়ক মূলধারার রাজনীতিক আবদুস সহিদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন নোটুর পরিচালনায় সমাবেশে কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদ ছাড়াও বক্তব্য রাখেন ক্যাম্পেইন ম্যানেজার আখতারু জামান হ্যাপি, চিফ কো-অর্ডিনেটর রিয়াজ উদ্দিন কামরান, যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুল হক, যুগ্ম সদস্য সচিব মোজাম্মেল হোসেন মুরাদ, বখতিয়ার রহমান খোকন, মখন মিয়া প্রমুখ।

এ সময় আরো ছিলেন মির্জা মামুন রশীদের নির্বাচনী টিমের কোষাধ্যক্ষ ফরিদ এ ভূঁইয়া মিলন, যুগ্ম আহ্বায়ক মাহি আলম, জুয়েল আহমেদ, যুগ্ম সদস্য সচিব শাহীন কামালী, সোনার বলাই, ফয়সাল আহমেদ, জামাল আহমেদ, সমন্বয়কারী মীর সারোয়ার আলী, মোঃ শহিদুল ইসলাম, গোলাম আহমেদ মিঠু, ইয়াকুব আলী মিঠু, সদস্য কাওসারুজ্জামান কয়েস, সোহেব আহমেদ, উপদেষ্টা ফটিক মিয়া, ইমরান শাহ রন প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসী এ র‌্যালি ও সমাবেশে যোগ দেন।

কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদ তার সমর্থনে আয়োজিত র‌্যালি ও সমাবেশে যোগদানের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নির্বাচিত হলে বাংলাদেশী সহ সকল ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার রক্ষায় সর্বাত্মক ভূমিকা রাখবেন তিনি।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশী কমিউনিটির সকলে ঐক্যবদ্ধ হলে একজন জনপ্রতিনিধি হিসেবে মির্জা মানুনকে সিটি হলে পাঠানো সম্ভব। বাংলাদেশী কমিউনিটির ক্ষমতায়ন সহ বিভিন্ন দাবি দাওয়া আদায়ে আসন্ন নির্বাচনে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ২২ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV