Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের অন্যরকম বিজয় উৎসব (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: June 26, 2021 | 12:58 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1167859043726041

https://www.facebook.com/USANewsNY/videos/188587723209591

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোহাম্মদ এন মজুমদারের অন্যরকম বিজয় উৎসব হয়েছে। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ইউনিয়নপোর্ট রোডের গোল্ডেন প্যালেসে গত ২২ জুন মঙ্গলবার রাতে সম্মিলিত ব্রঙ্কসবাসীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোহাম্মদ এন মজুমদারের ক্যাম্পেইন সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানান হয়। নির্বাচন সমাপনী এ উৎসব থেকে বলা হয় ২২ জুনের নির্বাচনে কাউন্সিলম্যান পদে মোহাম্মদ এন মজুমদার বিজয়ী হতে না পারলেও এর মধ্য দিয়ে নিজেদের অবস্থান মজবুত হয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সমাবেশে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্ট্রি বোর্ড সদস্য আব্দুল হাসিম হাসনু, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, এমটিএ’র লোকাল ইউনিয়ন ভাইস প্রেসিডেন্ট সায়েম মুন্তাকিম, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হোসেন আহম্মদ মজুমদার, বিএসিসির সাধারণ সম্পাদক নজরুল হক,

আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক শেখ জামাল হোসাইন, সহ সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ স্বপন, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, সিপিএ জাকির চৌধুরী, অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মোঃ আলাউদ্দিন, বাংলাদেশী আমেরিকান কালাচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল, সমাজ কল্যাণ সম্পাদক সালমা সুমি, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী

জগলুল, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়ার, সভাপতি আবুল খায়ের আখন্দ, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, সাধারণ সম্পাদ এইচ এম মিজান, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গফ্ফার চৌধুরী খসরু, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি সভাপতি কামাল আহমেদ, সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট তোজাম্মুল হুসেন, সোহান আহমেদ টুটুল, নুরুল ইসলাম, জালাল চৌধুরী, সেলিম রেজা, ফাহমিদা চৌধুরী, আল মামুন সরকার, আরিফ রেজা প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শারমিন তানিয়া ও ভয়েজ সুমন।
মোহাম্মদ এন মজুমদার বলেন, আজ আমাদের আনন্দের দিন। নির্বাচনে প্রত্যাশিত ফল এসেছে। আমাদের নতুন প্রজন্মের শাাহানা হানিফ ও এটর্নী সোমা সাঈদ বিজয়ের পথে।
তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে নিয়ে অনেক স্বপ্ন। সে স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। এখানে বেড়ে ওঠা আমাদের প্রজন্ম রাজনীতিতে এগিয়ে আসছে। তাদের থেকে কাউন্সিলম্যান, এ্যাসেম্বলীম্যান, স্টেট সিনেটর, কংগ্রেসম্যান সিনেটর হবেন। এমনকি একদিন হয়তো প্রেসিডেন্টও হবেন।
তিনি বলেন, আমরা শুধু পথটা তৈরী করে দিয়ে যাচ্ছি। যে পথে ওরা হাঁটবে। সবাইকে নিয়ে এগিয়ে যাবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV