Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী বাংলাদেশী হারুনকে হুমকি!

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: July 15, 2017 | 2:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ভয়-ভীতি-হুমকি-ধমকি আমলে না নিয়ে নিউইয়র্ক সিটি কাউন্সিলে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়ন-দৌড়ে অবতীর্ণ হয়েছেন বাংলাদেশী মোহাম্মদ তৈয়বুর রহমান হারুন। কুইন্সে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার হিলসাইড এলাকা নিয়ে গঠিত ডিস্ট্রিক্ট-২৪ এর বর্তমান কাউন্সিলম্যান ররী ল্যাঙ্কম্যানের বিরুদ্ধে একমাত্র প্রার্থী হচ্ছেন হারুন। দলীয় প্রার্থী বাছাইয়ের এ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর। এ উপলক্ষে ১৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মাণিকগঞ্জের সন্তান হারুন বলেন, ‘৫১৭৬৫ ভোটারের মধ্যে ৪ সহ¯্রাধিক বাংলাদেশীসহ এশিয়ান হলেন ১৩ হাজার। আর মুসলমান ভোটারের সংখ্যা হচ্ছে ৪ হাজার।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও হারুনের নির্বাচনী প্রচার কমিটির অন্যতম নেতা ফখরুল আলম বলেন, ‘দলীয় মনোনয়ন পেতে সর্বোচ্চ ৫ হাজার ভোট দরকার। আশা করছি তার চেয়েও বেশী ভোট পাবেন আমাদের প্রার্থী। সে লক্ষ্যে আমরা ভোটারদের কাছে যাচ্ছি।’ ‘তবে আগে থেকেই যারা মূলধারার রাজনীতিতে জড়িত রয়েছেন, তাদের অনেকেই প্রকাশ্যে কাজ করতে সাহস পাচ্ছেন না। কী এক অজ্ঞাত কারণে তারা ভীত-সন্ত্রস্ত। নেপথ্যে বর্তমান কাউন্সিলম্যানের কাছে থেকে পাওয়া সুযোগ-সুবিধাও হতে পারে’-উল্লেখ করেন ফখরুল আলম। 

এ প্রসঙ্গে মোহাম্মদ তৈয়বুর রহমান হারুন অভিযোগ করেন, ‘নির্বাচনী কাজে অভিজ্ঞতা রয়েছে এমন এক নারী সংগঠককে আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলাম। নানা ধরনের ভয় দেখিয়ে তাকে সরে যেতে বাধ্য করা হয়েছে।’ ‘দু:খজনক হলেও সত্য যে, এহেন জঘন্য তৎপরতায় ডেমক্র্যাটিক পার্টির নেতাদেরও মদদ রয়েছে। কারণ, অনেকেই অভিবাসীদের নেতৃত্বে দেখতে আগ্রহী নয়’-উল্লেখ করেন হারুন। হারুন বলেন, ‘ব্যালটে পরাজয়ের আশংকা থেকেই কেউ কেউ আমাকেও প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে। কিন্তু জীবন থাকতে আমি তা করবো না। এই নির্বাচনকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদার প্রশ্নে’।

সংবাদ সম্মেলন থেকে মিডিয়ার আন্তরিক সহায়তা কামনা করা হয় প্রত্যেক বাংলাদেশী-আমেরিকানকে ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করার জন্যে। মোহাম্মদ হানিফের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে হারুনের নির্বাচনী প্রচার কমিটির ম্যানেজার ডোনাল্ড ক্যাপলেন অভিযোগ করেন, ‘বর্তমান কাউন্সিলম্যান ররী ল্যাঙ্কম্যান বিভিন্ন সংস্থাকে বিপুল অর্থ দিচ্ছেন। অর্থের লোভে পড়ে অনেকেই নিজ কম্যুনিটির যোগ্য প্রার্থীর কথাও আমলে নিতে চাচ্ছেন না। তবে সকল মুসলমান এবং সকল বাংলাদেশী জোট বাধলে কেউই ঠেকাতে পারবে না হারুনের বিজয়।’ উল্লেখ্য, এই নির্বাচনী এলাকার ৮০% এরও অধিক ভোটার হলেন ডেমক্র্যাট। তাই দলীয় প্রার্থী বাছাইয়ে যিনি টিকে যাবেন, তিনিই মূলত: বিজয়ী বলে মনে করা হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ‘আমরা ন্যায্য হিস্যা নিশ্চিতকল্পে হারুনকে জয়ী করতে চাই। হারুন হচ্ছেন অভিবাসী সমাজের কন্ঠস্বর। এখন সময় হচ্ছে পরিবর্তনের। কারণ, অভিবাসীরাই এই সিটিকে গড়ছে, সিটিকে বিশ্বের রাজধানীতে পরিণত করেছে। অভিবাসীদের মেধা আর শ্রমেই নিউইয়র্ক আজ সারাবিশ্বে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে’। সংবাদ সম্মেলনের মঞ্চে আরো ছিলেন ডেমক্র্যাটিক পার্টির সংগঠক এডভোকেট মুজিবর রহমান, তাজুল ইসলাম, শাহনেওাজ, আজহারুল হক মিলন প্রমুখ।

সিটি কাউন্সিলের ৩২ নম্বর ডিস্ট্রিক্ট থেকেও হেলাল শেখ নামক আরেক বাংলাদেশী ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। একইদিনে তার জন্যেও ভোট প্রার্থনা করা হচ্ছে বাংলাদেশী-আমেরিকানদের কাছে। হেলাল শেখের সমর্থনেও মাঠে নেমেছেন অনেক বাংলাদেশী। তারাও তহবিল গড়ছেন প্রচারণা জোরদারকল্পে। নিউইয়র্ক সিটি কাউন্সিলের ৫১টি আসনেই নির্বাচন হবে আসছে নভেম্বরের ৭ তারিখ মঙ্গলবার। নিউইয়র্ক সিটিতে দুই লাখের অধিক বাংলাদেশী বসবাস করলেও এখন পর্যন্ত একজনও সিটি কাউন্সিল কিংবা অঙ্গরাজ্য পার্লামেন্টে জয়ী হতে পারেননি। ৯৫% বাংলাদেশী-আমেরিকানই ডেমক্র্যাট হওয়া সত্বেও কংগ্রেসের মনোনয়নও পাচ্ছেন না শুধুমাত্র অনৈক্যের কারণে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV