নিউইয়র্ক সিটি কাউন্সিলে বাংলাদেশী প্রতিনিধি হিসেবে হেলাল শেখকে নির্বাচনের আহ্বান : ব্রঙ্কসে বিশাল ফান্ডরেজিং ডিনার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে বাংলাদেশী প্রতিনিধি প্রেরণের প্রত্যয়ের মধ্য দিয়ে সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখের বিশাল ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কসে। গত ৬ মে শনিবার রাতে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি এ ফান্ডরেজিং অনুষ্ঠানের আয়োজন করে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়ালে।
ফান্ডরেজিং ডিনারে আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, নিউ ভিশান, নিউ ডিরেকশান – এ স্লোগানকে সামনে নিয়ে নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ (বেলী হারবার, ব্রিজি পয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বীচ, হাওয়ার্ড বীচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজন পার্ক, রকওয়ে বীচ, রকওয়ে পার্ক, সাউথ ওজনপার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন) থেকে কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেলাল আবু শেখ। ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুনের সভাপতিত্বে এবং ডা. নাহিদ খানের পরিচালনায় এ অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মো. এন মজুমদার, ব্যান্ডস’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শহিদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া, ব্রঙ্কস থেকে নির্বাচিত সাবেক স্টেট এসেম্বলীম্যান এরিক এ স্টেভেনসন, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টি আব্দুল হাসিম হাসনু, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম, ভোরের কাগজের নিউইয়র্ক প্রতিনিধি শামিম আহমেদ, উলামা সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক ও বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, ব্রঙ্কস বাংলাদেশ
এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ব্যান্ডস’র সাধারণ সম্পাদক শামিম মিয়া, যুগ্ম সম্পাদক জামাল হোসেন, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশনের সাবেক সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন ও সাবেক আহবায়ক জুনেদ আহমদ চৌধুরী, বাংলাদেশী আমেরিকান
উইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, বৃহত্তর কুমিল্লা সমিতির সহ সভাপতি খবির উদ্দিন ভূইয়া, ফ্রেন্ডস অব হেলাল এ শেখ ফান্ডরেজিং কমিটির মেম্বার সেক্রেটারী আতাউল গনি আসাদ ও মাওলানা রশিদ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি বাছির খান, কমিউনিটি এক্টিভিস্ট মোহতাসিম বিল্লাহ তুষার, রাশেদুল ইসলাম শিশু, বুরহান উদ্দিন, চৌধুরী মোমিত তানিম, কবি জুলি রহমান, পলি শাহিনা, অনুপ কুমার, মনিকাসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
হেলাল আবু শেখ এর তার সমর্থনে আয়োজিত ব্যতিক্রমী এ ফান্ড রেইজিং ডিনারে বাংলাদেশী কমিউনিটিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তাকে সমর্থনের জন্য তিনি বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পাবলিক স্কুলে মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ বাংলাদেশী কমিউনিটিসহ ইমিগ্রেন্টদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে তিনি সদা সোচ্চার থাকবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এ গুরুত্বপূর্ণ নির্বাচনে হেলাল শেখের পাশে দাঁড়াতে হবে। নিশ্চিত করতে হবে তার বিজয়। নির্বাচিত হলে তিনি সিটি কাউন্সিলে বাংলাদেশী প্রতিনিধি হিসেবে কমিউনিটির অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখবেন। সে অধিকার ভোগের জন্যে প্রয়োজন সকলের সচেতনতা।
অনুষ্ঠানে কতিা আবৃত্তি করেন কবি জুলি রহমান ও পলি শাহিনা। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অনুপ কুমার।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity