Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিলে আবারও প্রার্থী হচ্ছেন তৈয়েবুর রহমান হারুন

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: August 10, 2019 | 7:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : আগামী ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটি কাউন্সিল ডেমোক্রেটিক প্রাইমারী নির্বাচনে ডিষ্ট্রিক্ট ২৪ কুইন্স (জ্যামাইকা, ব্রাইয়ারউড, ফ্রেস মেডোস, কিউ গার্ডেন হিল্স, পমনক ও পার্ট অফ ফ্লাসিং) থেকে প্রার্থী হচ্ছেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট মূলধারার রাজনীতিক মোঃ তৈয়েবুর রহমান (হারুন)। তিনি বর্তমানে কুইন্স কমিউনিটি বোর্ড ৮ এর মেম্বার এবং ১০৭ প্রিসিংটের কমিউনিটি পার্টনার। তিনি ২০১৭ সালে অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারী নির্বাচনে বর্তমান সিটি কাউন্সিল মেম্বার ররি ল্যান্সম্যান এর বিপরীতে ৩৮ শতাংশ ভোট পেয়েছিলেন। তৈয়েবুর রহমান হারুন সত্তরের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে অনার্স এবং মাষ্টার্স ডিগ্রি লাভ করেন। দীর্ঘ ৪ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়ে তিনি ছাত্র রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ১৯৮৬ সালে ইমিগ্রান্ট হিসেবে নিউইয়র্কে আসার পর রিচ অর্গানাইজেশনে আট বছর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে ওপি ওয়ান এ আসা দুই শতাধিক নতুন ইমিগ্রান্টকে তিনি রিচ অর্গানাইজেশন চাকুরীর ব্যবস্থা করেন। এর পর ১৯৯৬ সালে তিনি নিউইয়র্ক সিটি সিভিল সার্ভিসের নির্বাচনে ডিপার্টমেন্ট অব সোস্যাল সার্ভিসের অধীনে হিউম্যান রিসোর্স এডমিনিষ্ট্রেমনে কেস ম্যানেজার হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। দীর্ঘ দিন তিনি ফেয়ার হেয়ারিং সুপার ভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। চাকুরীকালীন সময়ে তিনি বাংলাদেশী সহ সাউথ এশিয়ান কমিউনিটিকে সরকারী বেনিফিট পেতে সহায়তা করেন। এই কাজে থাকাকালীন সময়ে সরকারী খরচে তিনি সিটি ইউনির্ভাসিটি অব নিউইয়র্কের হান্টার স্কুল অব সোস্যাল ওয়ার্ক থেকে সোস্যাল ওয়ার্ক থিউরি ও প্রাকটিসের উপর এডভান্স গ্রাজুয়েন্ট কোর্স সম্পন্ন করেন। দীর্ঘ ২০ বছর চাকুরীর পর ২০১৭ সালে তিনি অবসর গ্রহণ করেন। তিনি জীবনের দীর্ঘ সময় সমাজকর্মে ব্যয় করেছেন। তৈয়েবুর রহমান (হারুন) নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। এ সময়ে তিনি বেশ কয়েকটি জব ও বেনিফিট সেমিনার করে নতুন ইমিগ্রান্টদের চাকুরী এবং সরকারী বেনিফিটের তথ্য প্রদান করেন। তিনি মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইন্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান প্রধান উপদেষ্টা। দীর্ঘ দিন জ্যামাইকার দারুস সালাম মসজিদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। জ্যামাইকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি ১০৭ প্রিসিংটের ক্যাপ্টেন ও কমিউনিটি এফেয়ার্স পুলিশ অফিসারের সাথে দীর্ঘ দিন ধরে কাজ করছেন এবং মাসিক সভায় এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরছেন। তিনি প্রত্যেক বছর রমজান মাসের আগে দায়িত্ব প্রাপ্ত অফিসারদের সাথে বসে সিকিউরিটি প্ল্যান তৈরী করেন। সকল প্রয়োজনে তাকে সর্বদা কাছে পাওয়া যায়। তিনি একজন ভদ্র ও অমায়িক স্বভাবের লোক।
ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক। দুই ছেলেই সিটি ইউনির্ভাসিটি অফ নিউইয়র্কের জন জে কলেজ অফ ক্রিমিনাল জাষ্টিজ থেকে ব্যাচেলার ডিগ্রি লাভ করেন। বড় ছেলে মোঃ মাহফুজুর রহমান ইমরান নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলী প্রোগ্রামের ডাইরেক্টর এবং ছোট ছেলে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ অফিসার হিসেবে কর্মরত আছেন। বাবা-ছেলে তিন জনই কমিউনিটি সার্ভিসে নিয়োজিত। তৈয়েবুর রহমান (হারুন সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশনের সদস্য। তিনি বিগত নিউইয়র্ক স্টেট নির্বাচনে সিনেটর জন লু এবং ডিস্ট্রিক্ট এটর্নী নির্বাচনে মেলিন্ডা কার্জের জন্য নিরলস ভাবে কাজ করেন। সাউথ এশিয়ান কমিউনিটি থেকে তিনি একমাত্র প্রার্থী হলে তার নির্বাচনে জয়ী হবার সম্ভাবনা রয়েছে বলে অনেকের ধারনা। তিনি কমিউনিটির সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV