নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক-২৪ কুইন্স এর বিশেষ নির্বাচনে আনঅফিসিয়াল ফলাফলে জেমস এফ জেনারো নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক-২৪ কুইন্স এর বিশেষ নির্বাচনে আনঅফিসিয়াল ফলাফলে জেমস এফ জেনারো প্রায় ৬০% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২ ফেব্রুয়ারী মঙ্গলবার বহুল আলোচিত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪ জন বাংলাদেশীসহ মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রচন্ড ঠান্ডা আর তুষারপাতের মধ্যেই ভোটগ্রহণ চলে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। এর আগে ২৩ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত আগাম ভোট সম্পন্ন হয়। সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪ এর র্যাঙ্কড-চয়েজ ইলেকশনে একজন ভোটার তার পছন্দের প্রথম ৫জন প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পান। বোর্ড অব ইলেকশন অফিস সূত্রে জানা যায় ২,০৩৯ জন ভোটার এ নির্বাচনে আগাম ভোট প্রদান করেন। মঙ্গলবার রাতে বোর্ড অব ইলেকশন অফিস সূত্রে পাওয়া বেসরকারী ফলাফলে জানা যায়, নির্বাচনে ডেমোক্র্যাট জেমস জিনারো সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। বিজয়ী জেমস এফ জিনোরোর প্রাপ্ত ভোট ৩,১৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশী-আমেরিকান মৌমিতা আহমেদ-এর প্রাপ্ত ভোট ৮২৩। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে এটর্নী সোমা এস সাঈদ পেয়েছেন ৪৬১ ভোট, দীপ্তি শর্মার প্রাপ্ত ভোট ২৫৮, ড. দিলীপ নাথের প্রাপ্ত ভোট ২২১, নীতা জেইন-এর প্রাপ্ত ভোট ১৫৯, মুজিব ইউ রহমানের প্রাপ্ত ভোট ১১৮ এবং মাইকেল আর্ল ব্রাউন-এর প্রাপ্ত ভোট ৬৬।
নির্বাচনে বোর্ড অব ইলেকশন অফিস থেকে প্রাপ্ত ফলাফল :

সিটি কাউন্সিম্যান নির্বাচিত জেমস এফ জিনারো এর আগে ২০০২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪ এর নির্বাচিত কাউন্সিলম্যান ছিলেন। তিনি ২০০১ সালে প্রথম, ২০০৫ সালে দ্বিতীয় এবং ২০০৯ সালে তৃতীয়বারের মতো সিটি কাউন্সিলম্যান নির্বাচিত হন। মাঝে তিনি ২০০৮ সালে নিউইয়র্ক ষ্টেট সিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতা করে সিনেটর ফ্রাঙ্ক পাদাভানের কাছে পরাজিত হন। ‘টার্ম লিমিট’-এর কারণে ২০১৩ সালের সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে তাকে বিরত থাকতে হয়।

উল্লেখ্য, সিটি কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৪ এর বিদায়ী কাউন্সিলম্যান ররি লেন্সম্যান পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes