নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে নর্থ ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি’র ফান্ডরেজিং (ভিডিও)
https://www.facebook.com/watch/?v=3887907811221921
https://www.facebook.com/USANewsNY/videos/1326985244309769
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ সালের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে ফান্ডরেজিং করেছে নর্থ ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি। গত ১৯ অক্টোবর সোমবার রাতে ব্রঙ্কসের কারী অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে এ ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুলের পরিচালনায় এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব সোলাইমান ভূইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ছাড়াও বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্ট্রি বোর্ড সদস্য আব্দুল হাসিম হাসনু ও সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাঙালী কালচারাল এসোসিয়েশনের সভাপতি আনছার হোসাইন চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট বোরহান উদ্দিন, আবদুর রহিম, তিতুমির, এমডি আলাউদ্দিন, নুরে আলম জিকু, জালাল চৌধুরী, নুর উদ্দিন মজুমদার, সাব্বির গুল, নজরুল হক, তানিম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

মোহাম্মদ এন মজুমদার তার সমর্থনে এ ফান্ডরেজিং আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি নির্বাচিত হলে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালেবেন।
সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারকে বিজয়ী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২২ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity