Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে মিসবা আবদিনের ফান্ডরেইজিং-নেটওয়ার্কিং

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: October 29, 2020 | 2:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির পরিচিত মুখ, ব্যাকডিস’এর প্রতিষ্ঠাতা মিসবা আবদিনকে ২০২১ সালের সিটি কাউন্সিল নির্বাচনে জয়ী করবার লক্ষ্যে এক ফান্ডরেইজিং-নেটওয়ার্কিং অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ২৩শে অক্টোবর শুক্রবার সন্ধ্যায়। ওজোন পার্কের রকাওয়ে হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩৭ থেকে বিভিন্ন কমুনিটির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ যোগ দিয়েছিলেন মিসবা আবদিনকে সমর্থন জানাতে।
কোভিড-১৯ এর সকল বিধি ও সতর্কতা মেনে মাত্র ৫০ জনের জন্য এই আয়োজন করেছিল মিসবা আবদিন। ইলেকশন কমিটি ও একসাথে ৫০ জনের বেশি না এসে প্রায় একশত সমর্থক দুই ধাপে যোগ দিয়েছিলেন।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ জসিম উদ্দিন এবং পবিত্র বাইবেল ও গীতা থেকে পাঠ করেন ওয়াল্টার ক্যাম্পবেল ও পন্ডিত কৃষ্ণা তেওয়ারি। এর পর “দি প্লেজ অব এলিজেন্স” পাঠ ও পরিচালনা করেন ব্যাকডিস এর এক্টিং চেয়ারম্যান ও বোর্ড সেক্রেটারি ওয়াল্টার ক্যাম্পবেল।
ফান্ডরেইজিং অনুষ্ঠানে উপস্থিত সকলে কমুনিটির উন্নয়নে ২০২১ সালের কাউন্সিল নির্বাচনে মিসবা আবদিনকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, বাংলাদেশী সহ সকল ইমিগ্রান্ট ও মাইনোরিটি কমুনিটির শক্তিশালী ভয়েস হিসেবে মিসবা আবদিনের কোনো বিকল্প নেই।
মিসবা আবদিন তার বক্তব্যে বলেন, আমেরিকার নির্বাচন পদ্ধতি খুব ভালো এবং শক্তিশালী। এদেশে নির্বাচনের জন্য এলাকার ভোটারদের সমর্থন ও তাদের অর্থে নির্বাচন সুন্দর ও স্বচ্ছ ভাবে অনুষ্ঠিত হয়। মিসবা আবদিন বলেন, তিনি গত ৩৮ বছর যাবৎ এদেশে আছেন এবং তার পরিবার, আর ভাই-বোন সকলে কমুনিটির মানুষদের সাহায্যের জন্য সবসময় এগিয়ে এসেছেন। এখন কমুনিটির জন্য তিনি যে সকল কাজ করছেন তা তার বন্ধু বান্ধব ও পরিবারের সকলে সমর্থন করেন। তিনি আরো উল্লেখ করেন, অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধার ও স্নেহের সকলের পরামর্শ ও ইচ্ছায় তিনি নির্বাচনে সকলের মুখপাত্র হিসেবে কাজ করবার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন। ২০২১ সালের নির্বাচনে সকলকে দোআ ও সহযোগিতা করবার অনুরোধ জানান প্রার্থী মিসবা আবদিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অ্যাটর্নি মাইক স্কালা, ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট প্রার্থী এডওয়ার্ড কাহারি, জর্জ কে ক্যাম্পবেল, স্কলারশিপ ফাউন্ডেশন এর কো-ফাউন্ডার ওয়াল্টার ক্যাম্পবেল, বাংলাদেশ সোসাইটি’র সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ডিভেলপ্মেন্ট এন্ড ইয়ুথ সার্ভিসেস এর সিওও জীন রেনেই, সিটিলাইন ওজোন পার্ক সিভিলিয়ান প্যাট্রোল’র প্রেসিডেন্ট ইকবাল আলী, ওজোন পার্ক সিভিক এসোসিয়েশন এর স্যাম এসপোসিতো, চাইনিজ কমিউনিটি প্রতিনিধি মিস্টার লু, গ্যানেসে কমিউনিটি প্রতিনিধি গোপাল ভূপাল, ড. রং সিং, ত্রিনিদাদিয়ান কেভিন কাল্লু, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট মন্জুর চৌধুরী ও মহিউদ্দিন দেওয়ান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির ফাউন্ডার প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার সহ কমুনিটির ব্যবসায়ী ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সকলে বাংলাদেশের হালাল খাবার ও তিন দেশের শিল্পীদের গান উপভোগ করেন। শিল্পীদের মধ্যে ছিলেন জ্যামাইকা-কিংস্টন থেকে রেগেই শিল্পী ইযাঙ্কস, গায়ানা থেকে শ্রী গোপাল ও বাংলাদেশে ইয়ং ক্রেইজ মুজাহিদ (মুজা)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV