নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারের প্রতি হিসপানিক এবং আফ্রিকান আমেরিকান কমিউিনিটি নের্তৃবৃন্দের সমর্থন (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের প্রতি সমর্থন জানিয়েছেন হিসপানিক এবং আফ্রিকান আমেরিকান কমিউিনিটি নের্তৃবৃন্দ। গত ৩১ অক্টোবর শনিবার বিকেলে ব্রঙ্কসের হোয়াইট প্লেইনস রোডের ট্রাফিক ড্রাইভিং স্কুল হলে অনুষ্ঠিত এক সভায় এ সমর্থন জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

হিসপানিক লিডার ইনগ্রিড অরটেগারের পরিচালনায় এবং কারমেন মোরালেসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সিটি কাউন্সিলের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আফ্রিকান আমেরিকান কমিউনিটি এক্টিভিস্ট জুলি আহানা, বেভারলি মরগান প্রমুখ।

সভায় বক্তাগণ তাদের কমিউনিটির অধিকার রক্ষা সহ বিভিন্ন দাবি আদায়ে আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এ সময় মোহাম্মদ এন মজুমদার তাকে সমর্থন দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আসন্ন নির্বাচনে তিনি হিসপানিক এবং আফ্রিকান আমেরিকান কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২২ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের