নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে মির্জা মামুন রশীদের সমর্থনে ফান্ডরেজিং, নির্বাচনী অফিস উদ্বোধন (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) থেকে বাংলাদেশি-আমেরিকান প্রার্থী মির্জা মামুন রশীদের সমর্থনে ফান্ডরেজিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মার্চ রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজারের নীরব রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৯ মার্চ স্টারলিং-বাংলাবাজারের নীরব পার্টি হলে মির্জা মামুন রশীদের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর প্রবাসী বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে পরিচিত ও ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট পদপ্রার্থী লুইস সেপুলভেদা। ক্যাম্পেইন ম্যানেজার আখতারুজ্জামান হ্যাপী ও আজিজুল হকের পরিচালনায় এবং মীর সারোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদ ছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট আবদুস সহিদ, রিয়াজ কামরান, জয়নাল চৌধুরী, আবুল কালাম পিনু, মো. মমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন, ফরিদ আলম ভূইয়া, সোনার বলাই, মীর সারোয়ার আলী, বখতিয়ার রহমান খোকন, শহীদুল ইসলাম, মো. মাহে আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, রন শাহ, সাইম মুক্তাকিম, মোতাহার হোসেন রুবেল, মোজাম্মেল হোসেন মুরাদ, বিপ্লব, আব্দুর রাজ্জাক মুন্না, কায়সার আহমেদ, মঈন উদ্দিন লটো, কামাল আহমেদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্র্গ।

সভায় কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদ তার সমর্থনে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশী সহ সকল কমিউনিটিকে সেবা প্রদানের লক্ষ্যেই তিনি সিটি কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষায় সর্বাত্মক ভূমিকা রাখবেন।

বক্তারা মির্জা মামুন রশীদের মূলধারা সহ সামাজিক কর্মকান্ডের তার সম্পৃক্ততার কথা উল্লেখ করে বাংলাদেশী কমিউনিটির ক্ষমতায়নে আসন্ন নির্বাচনে তাকে সমর্থনের আহ্বান জানান। তারা বলেন, কমিউনিটির সকলে ঐক্যবদ্ধ হলে সিটি হলে একজন বাংলাদেশী জনপ্রতিনিধি পাঠানো সম্ভব। তাকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে কমিউনিটির অধিকার আদায়ের ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, আগামী ২২ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030