নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন-২০২১ : মিডিয়ার সহযোগিতা চাইলেন ডিষ্ট্রিক্ট-২৪ এর প্রার্থী সাবুল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির আগামী প্রাইমারী নির্বাচনে কমিউনিটি মিডিয়ার সহযোগিতা চাইলের সিটি কাউন্সিল ডিষ্ট্রিক্ট ২৪ এর প্রার্থী মোহাম্মদ সাবুল উদ্দিন। তিনি বলেন, মূলধারার রাজনীতিক হিসেবে বাংলাদেশী কমিউনিটির ছাড়াও অন্যান্য কমিউনিটিতে পরিচিত থাকায় তার জয়ের সম্ভাবনা রয়েছে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। ইতিপূর্তে তিনি নিউইয়র্ক ষ্টেটের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-২৪ এর জুডিশিয়াল ডেলিগেটের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এই আসনের অল্টার্নেট জুডিশিয়াল ডেলিগেট। উল্লেখ্য, আগামী ২২ জুন ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।

জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে রোববার (৪ এপ্রিল) দুপুরে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাবুল উদ্দিন তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও কর্মসূচীর কথা জানান। অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির আগামী মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এটর্নী অ্যারন ফলডিনাউর উপস্থিত থেকে সাবুল উদ্দিনকে সমর্থন দেন এবং নিজের জন্যও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে মোহাম্মদ সাবুল উদ্দিনের ক্যাম্পেইন ম্যানেজার রস জিয়াটিনো স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও তার সমর্থনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠা ও বর্তমান সভাপতি এবং এবি টিভির এমডি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল, কমিউনিটি বোর্ড-১২ এর নব মনোনীত সদস্য আনাফ আলম, ফ্রেন্ডস সোসাইটির সহ সাধারণ সম্পাদক ও এবি টিভি’র সিইও রিজু মোহাম্মদ। অনুষ্ঠানে মেয়র প্রার্থী এটর্নী অ্যারন ফলডিনাউর তার বক্তব্যে সংক্ষেপে নিউইয়র্ক সিটির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, এখন সিটি ভেঙ্গে পড়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। তাই পরিবর্তন দরকার। তিনি বলেন, সাবুল উদ্দিন একজন পরিশ্রমী মানুষ। তাকে আমি সমর্থন করছি।

মূলধারার লেবার সংগঠন অ্যাসাল, জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএসসি), বাংলাদেশী-আমেরিকান অ্যাডভোকেসী গ্রুপ (বাগ), জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত সাবুল উদ্দিন তার বক্তব্যে বলেন, কমিউনিটিকে সার্ভ করাই আমাল মূল লক্ষ্য। কমিউনিটির সেবা বিশেষ করে শিক্ষা, হালাল খাবার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করার ঘোষণা দেন।
পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের উত্তরে সাবুল বলেন, বাংলাদেশী কমিউনিটি থেকে একজন প্রার্থী হলে ভালো হতো। কিন্তু সকলেই প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। তবে অন্যান্য প্রার্থীর চেয়ে মূলধারাসহ বিভিন্ন কমিউনিটিতে আমার নিয়মিত যোগযোগ রয়েছে এবং সবার সমর্থন পাচ্ছি। তাছাড়া নির্বাচনে ‘র্যাঙ্ককিং চয়েজ’ রয়েছে। তাই আমি আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। আর এজন্য প্রয়োজন ৫ থেকে ৭ হাজার ভোট।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes