Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশী কমিউনিটি নেতাদের সমর্থন চাইলেন মোহাম্মদ এন মজুমদার (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: October 6, 2020 | 10:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ সালের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে নিজের প্রার্থীতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল সভাপতি মোহাম্মদ এন মজুমদার। গত ৫ অক্টোবর সোমবার রাতে ব্রঙ্কসের খলিল পার্টি সেন্টারে স্থানীয় বাংলাদেশী কমিউনিটি নেতাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি ২০২১ সালের ২২ জুন অনুষ্ঠেয় এ নির্বাচনে বাংলাদেশী কমিউনিটি নেতাদের সমর্থন কামনা করেন।

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন বাংলাদেশী আমেরিকান ডেমক্রেটিক সোসাইটির সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল ও ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্ট্রি বোর্ড সদস্য আব্দুল হাসিম হাসনু, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মিলেনিয়াম টিভি ইউএস’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, সিপিএ আহাদ আলী, বাংলাবাজার বিজনেস এসোসেয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফফার চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব বঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম, বাংলাদেশী আমেরিকান ডেমক্রেটিক সোসাইটির সহ সভাপতি কফিল চৌধুরী ও রফিকুল ইসলাম, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আহবাব চৌধুরী খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, সাংগঠনিক সম্পাদক এমডি আলাউদ্দিন, বিএসিসির সাধারণ সম্পাদক নজরুল হক, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সভাপতি আবুল খায়ের আখন্দ, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আলম ভূইয়া, সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনকের সভাপতি মুশাহিদ চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট প্রফেসর আমিনুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট আলাউদ্দিন, জামাল আহমেদ প্রমুখ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম ও সাপ্তাহিক জনতার কন্ঠের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রবাসনিউজ.কম সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি শামিম আহমেদ, খলিল বিরিয়ানি হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকের, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সিপিএ জাকির চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোজাফফর হোসেন, খবির উদ্দিন ভূইয়া, রেক্সনা মজুমদার, লোকমান হোসেন লুকু, শাহ বদরুজ্জামান রুহেল, নাসির উদ্দিন, ইমরান আলী টিপু, কামাল উদ্দিন, বোরহান উদ্দিন, রিপন সরকার, শেখ সফিকুর রহমান, মাহবুব চৌধুরী, রাশেদ মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে দোয়া-মুনাজাত পরিচালনা করেন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান।

সভায় মোহাম্মদ এন মজুমদার সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, নির্বাচিত হলে তিনি কমিউনিটির অধিকার রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবেন। তিনি বলেন, সেবা দিয়ে বাংলাদেশী কমিউনিটি সহ অন্যান্যদের মাঝে যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তারই ধারাবাহিকতায় তিনি নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে কমিউনিটি থেকে যোগ্য একজন প্রার্থী প্রয়োজন। দলাদলি না করে এই ডিস্ট্রিক্ট থেকে একজন বাংলাদেশীকে প্রার্থী হিসেবে নির্বাচিত করতে পারলে ভাল ফল আসবে।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিষ্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) থেকে নির্বাচিত কাউন্সিলম্যান ও সাবেক সিনেটর রুবিন ডিয়াজ অবসরে যাওয়ার সিদ্ধান্তে এ আসনের শূণ্যপদে প্রার্থীতার ঘোষণা দেন মোহাম্মদ এন মজুমদার। আগামী বছরের ২২ জুন মঙ্গলবার এ আসনে ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, ইতোমধ্যে নিউইয়র্ক সিটি কাউন্সিল ২০২১ এর নির্বাচনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন আমান্ডা ফেরীয়াস, সাবেক জুডিশিয়াল ডেলিগেট মির্জা মামুন প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV