নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে তিন সংগঠনের ফান্ডরেজিং (ভিডিও)
https://www.facebook.com/watch/?v=1196659674066966
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ সালের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের সমর্থনে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন, রংধনু সোসাইটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ফান্ডরেজিং করেছে। ১০ অক্টোবর ২০২০ শনিবার রাতে ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে এ ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়।

রংধনু সোসাইটি অব ব্রঙ্কস ইউএসএ’র সভাপতি মোহতাসিম বিল্লাহ তুষারের পরিচালনায় এবং ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ খবির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে মোহাম্মদ এন মজুমদার বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, সহ সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র কমান্ডার আবুল মনসুর, বাংলাবাজার বিজনেস এসোসেয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, সিপিএ জাকির চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট জামাল হুসেন, আবুল খায়ের আখন্দ, এমডি আলাউদ্দিন, মনিরুল এ দিপু, আব্দুর রহমান, পল্লব সরকার, মাকসুদা আহমেদ, শারমিন রহমান তানিয়া, জাহাঙ্গীর আলম সরদার, রিয়াজুল আলম জনি প্রমুখ। এ সময় কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

সভায় মোহাম্মদ এন মজুমদার তার সমর্থনে এ ফান্ডরেজিং আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি দীর্ঘ্য দিন ধরে এই কমিউনিটির কল্যাণে কাজ করছি। বাংলাদেশী কমিউনিটিকে সেবা প্রদানের লক্ষ্যেই নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষা সহ বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখবো।

সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ের পথ সুগম করার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২১ সালের ২২ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030