নিউইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট জুমানীর সাথে অ্যাসাল’র বৈঠক : সিটির চার শতাধিক সিনিয়ার সেন্টারে হালাল খাবার পরিবেশনের দাবি
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট জুমানী উইলিয়ামের সাথে গত ৮ অক্টোবর সন্ধ্যায় তার কার্যালয়ে বৈঠক করেছেন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন এবং সেক্রেটারী করিম চৌধুরী। বৈঠককালে অ্যাসাল নের্তৃবৃন্দ বাংলাদেশীসহ দক্ষিণ এশিয়ানদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়ার কথা তুলে ধরে তা বাস্তবায়নে জুমানী উইলিয়ামের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, সিটির প্রায় চার শতাধিক সিনিয়ার সেন্টারে বিশাল মুসলিম জনগোষ্ঠী থাকলেও তাদের হালাল খাবার সরবরাহ করা হয় না। এসব সিনিয়ার সেন্টারের মুসলিমদের হালাল খাবার পরিবেশনের দাবি জানান হয় অ্যাসাল’র পক্ষ থেকে।
এসময় অ্যাসাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন বলেন, ‘আমরা সিটি সার্ভিসে ন্যায্যতার দাবি করছি। আমরা চাই সকল ক্ষেত্রে ন্যায্যতায় সিটির জনসংখ্যা উপাত্ত প্রতিবিম্বিত নীতি অনুসরনে পিএ অফিস নেতৃত্ব দেবে। নগর পরিষেবাদি অবশ্যই এই সিটিতে বসবাসকারী সকলের জন্য সমভাবে প্রযোজ্য হবে।
বৈঠকে অ্যাসাল’র পক্ষ থেকে দক্ষিণ এশীয়দের ডমেস্টিক ভায়োলেন্স শেল্টার, ফস্টার কেয়ার এবং সিনিয়ার সেন্টারে দক্ষিণ এশীয়দের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রয়োজনগুলোকে বিবেচনায় এনে নীতি প্রবর্তনের পরামর্শ দেয়া হয় পিএ অফিসকে। পাবলিক অ্যাডভোকেট জুমানী উইলিয়াম তাৎক্ষণিকভাবে তার ডেপুটি পাবলিক অ্যাডভোকেট এবং সংশ্লিষ্ট পরিচালককে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
বৈঠকে অ্যাসাল সেক্রেটারী করিম চৌধুরী বলেন, সিটি দক্ষিণ এশীয় এবং অন্যান্য জাতিগোষ্ঠীগুলোকে বৈধ ও যথাযথ প্রাপ্য সুবিধাগুলো থেকে বঞ্চিত করে আসছে যা নীতিগতভাবে দক্ষিণ এশীয় এবং অন্যান্য বহু জাতিগোষ্ঠীকে তাদের উপযুক্ত নগর পরিষেবা গ্রহণ থেকে বঞ্চিত করে। সিটিকে অবশ্যই এই বৈষম্যমূলক নীতিগুলো বন্ধ করতে হবে এবং এমন নীতি গ্রহণ করতে হবে যাতে দক্ষিণ এশীয় এবং অন্যান্য নৃগোষ্ঠী সিটির পরিষেবাগুলো ন্যায্যভাবে পেতে পারে।
বৈঠকে অ্যাসালের নেতারা আসন্ন আদমশুমারিতে দক্ষিণ এশীয়দের সর্বাধিক অংশগ্রহণের বিষয়ে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণে পিএকে অবহিত করেন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি পাবলিক অ্যাডভোকেট কাশিফ হুসেন, রমা ইসা-ইব্রাহিম ও জামায়লা রোজ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests