Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি বিএনপির প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: November 22, 2016 | 12:31 PM

নিউইয়র্কঃ নিউইয়র্কে জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ী চাইনিজ রেষ্টুরেন্টের সামনে গত ২০ শে নভেম্বর রবিবার নিউইয়র্ক সিটি বিএনপির উদ্দ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেুফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবীতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজা, সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সহ সভাপতি শামসুল আলম মজনু, সাবেক সহ সভাপতি মাহমুদ চৌধুরী, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক ষ্ট্রেট বিএনপির সভাপতি মাওলানা ওলিউল্লাহ আতিকুর রহমান, বিএনপি নেতা এবাত চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, য্ক্তুরাষ্ট্র জাসাস এর সাধারণ সম্পাদক রুহুল আমিন নাছির, সিনিয়র সহ সভাপতি রিয়াজ চৌধুরী, ভিপি জসিম, মহিলা নেত্রী নিরা রব্বানী।

প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন- আমিনুল ইসলাম স্বপন, মার্শাল মুরাদ, আলমগীর হোসেন মৃধা, সোহেল হাওলাদার, নাসিম আহমেদ, মাসুম বিল্লা, রেজবুল কবির, আবু জাফর ফরাজি, কামাল উদ্দিন দিপু, জামাল উদ্দিন, নূর আলম চৌধুরী, রুবেল গাজী, শাহাদাত হোসেন রাজু, মোঃ হাসান, মোঃ আরশাদসহ বিপুল সংখ্যক জাতীয়তাবাদী বিশ্বাসী ও প্রবাসী নেতৃবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক বৈদেশীক উপদেষ্টা ও বিএনপির বিশেষ দূত জাহিদ এফ সরদার সাদী।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তারা স্বৈরাচারী অবৈধ হাসিনা সরকারকে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, তিন তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেুফতারি পরোয়ানা বাতিল করে দেশে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়ার জন্য নির্দলীয়, নিরপেক্ষ ও নির্বাচন কমিশন শক্তিশালী করে দেশে নির্বাচন দেওয়ার জন্য জোর দাবী জানান। তা না হলে বাংলাদেশে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে এই অবৈধ সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলে পতন ঘটানো হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV