নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডমস জ্যামাইকা মুসলিম সেন্টারে: ইসলামী ফোবিয়া নয়, বরং মুসলিম কমিউনিটিও গ্রেটেষ্ট হবে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক:: নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র এরিক অ্যাডমস জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) পরিদর্শন করেছেন। শুক্রবার (৭ জানুয়ারী) দুপুরে জুম্মার নামাজের সময় তিনি মেয়র হিসেবে প্রথমবারের মতো জেএমসি-তে আসেন এবং জেএমসি’র কর্মকর্তাসহ উপস্থিত মুসল্লীদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, বাংলাদেশী কমিউনিটির বন্ধু হিসেবে পরিচিত এরিক গত ১ জানুয়ারী মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যেই তিনি জেএমসি পরিদর্শনে আসলেন। খবর ইউএনএ’র।

মেয়র এরিক অ্যাডমস জেএমসিতে আসার পর জেএসসি পরিচালনা কমিটির প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ সিদ্দিকুর রহমান ডিডিএস সহ অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান। মেয়র জেএমসিতে আসার পর উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়োত করেন ইমাম শামসী আলী। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সিটি কাউন্সিলম্যান জি জিনারো, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন, জেএমসি প্রেসিডেন্ট ডা. সিদ্দিকুর রহমান।

জেএমসি’র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহদে চৌধুরীর সঞ্চালনায় এসময় নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাফেয়ার্স কমিশনার রবার্ট পেরেজ, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম ছাড়াও অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মোজাফফর, জয়েন্ট সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার, কোষাধ্যক্ষ মোহাম্মদ বাবুল মজুমদার, সদস্য মোহাম্মদ সাবুল উদ্দিন এবং শাহরিয়ার রহমান, আমিনুল ইসলাম চুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র অ্যাডাম তার বক্তব্যে বলেন, মেয়র হিসেবে শপথ নেয়ার ছয়দিনের মধ্যেই আমি আপনাদের কাছে এসেছি। আমি কথা ও কাজে আস্থা রাখতে চাই। আপনাদের কাছে দেয়া ওয়াদা ভুলিনি, আমি আমার প্রতিশ্রুতি রাখতে চাই। তিনি বলেন, আমরা যদি গ্রেটেষ্ট সিটি গড়তে পারি তবেই না গ্রেটেস্ট কান্ট্রি গড়তে পারবো। তিনি মুলিম কমিউনিটির কর্মকান্ডের প্রশংসা করে বলেন, ইসলামী ফোবিয়া নয়, বরং মুসলিম কমিউনিটিও গ্রেটেষ্ট হবে। সিটিরও পরিবর্তন আসবে। তিনি বলেন, আমি আপনাদের মেয়র নই, বন্ধু। আমি সবসময় আপনাদের পাশে থাকবো।

মসল্লীদের উদ্দেশ্যে বক্তব্যে পর মেয়র এরিক পরে জেএমসি অফিসে যান এবং সেখানে কার্যকরী কর্মকর্তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিয় করেন। এসময় তিনি আধা ঘন্টার মতো অবস্থান করেন।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature