নিউইয়র্ক সিটি মেয়র প্রার্থী এরিক অ্যাডামসকে অ্যাসাল’র এনডোর্সমেন্ট: ২ নভেম্বরের সাধারণ নির্বাচনে বিজয়ী করার দৃঢ় প্রত্যয়
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটি ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী এরিক লেরয় অ্যাডামসকে এনডোর্স করেছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল। গত ৮ আগস্ট রোববার কুইন্সে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় এক ফান্ডরেজিং সমাবেশে এ এনডোর্সমেন্ট করা হয়। আগামী ২ নভেম্বর নিউইয়র্ক সিটি মেয়র পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে সাউথ এশিয়ান-আমেরিকানদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল প্রেসিডেন্ট প্রখ্যাত লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দিন বলেন, আগামী ২ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে এই এনডোর্সমেন্ট দক্ষিণ এশিয়ান তৃণমূল ভোটারদের কাছে পৌঁছানোর একটি জোরালো প্রচেষ্টা নিশ্চিত করবে।
অ্যাসাল’র প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন বলেন, আমরা এমন একজন মেয়র প্রার্থীকে খুঁজছিলাম যিনি আমাদের দক্ষিণ এশীয়দের সমস্যাগুলো জানেন, বুঝতে পারেন, এবং ক্রমবর্ধমান কমিউনিটি হিসেবে আমাদের ব্যথা অনুভব করেন। আর তিনি হচ্ছেন ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী এরিক লেরয় অ্যাডামস।

মাফ মিসবাহ উদ্দিন বলেন, আপনারা হয়তো জানেন যে, যুবক বয়সে অ্যাডামস পুলিশ কর্তৃক মারধরের শিকার হয়েছিলেন। পরবর্তীতে তিনি পুলিশ বিভাগে যোগদান করে একজন অফিসার থেকে ক্যাপ্টেন হন। পরে শুধুমাত্র নিউইয়র্ক স্টেটের একজন সিনেটর হওয়ার জন্য ক্যাপ্টেন থেকে অবসর গ্রহণ করেন। সিনেটর হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন শেষে ২০১৩ সালে তিনি ব্রুকলিনের বরো প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর গত ২২ জুনের নির্বাচনে নিউইয়র্ক সিটির মেয়রের জন্য ডেমোক্রেটিক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। মাফ মিসবাহ উদ্দিন বলেন, অ্যাসাল নিউইয়র্ক সিটির ৫ টি বরোতে ৬ চ্যাপ্টারের কর্মীবাহিনী এরিক অ্যাডামসকে বিজয়ী করতে ডোর নকিং, ফোন ব্যাংকিং সহ সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসালের লাইফ মেম্বার অধ্যাপক ড. মহসিন পাটোয়ারী, ইঞ্জিনিয়ার কুমার কাঁচারলা, ডা. মুজিবুল হক, গিয়াস আহমেদ, আহমেদ শাকির, হারজিৎ মিনহাস, কাজী ফরিদ আহমেদ, একেএম আমরান, জসিম ভূইয়া, রেজিনাল্ড রাজাকারুনা, মোহাম্মদ মজুমদার, ডা. মুজিবুর রহমান মজুমদার, কাজী মনির, ফখরুল আলম, শাহ নেওয়াজ, আজিজ আহমেদ, মিজানুর রহমান, জাকির হোসেন, মোহাম্মদ কে চৌধুরী, জেড মাতালন প্রমুখ।
মাফ মিসবাহ উদ্দিন তার বক্তব্যে উল্লেখ করেন, আমাদের সমর্থন মানে ২ নভেম্বরে বিজয়ী হওয়া। কিন্তু মেয়র হিসেবে আমরা আশা করি তার কাজে আমাদের কমিউনিটির প্রত্যাশা প্রতিফলিত হবে। আমরা একটি নতুন কমিউনিটি, আমাদের সমস্যা অনেক কিন্তু সমাধান কম। আমাদের সেসব সমস্যা সমাধানে অবশ্যই মেয়রকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমাদের এখন ১২ টি স্কুলে হালাল খাবারের ব্যবস্থা আছে। কিন্তু আমাদের হালাল খাবারের প্রয়োজন নিউইয়র্ক সিটির পাঁচটি বরোর ১,২০০ স্কুলে। তিনি বলেন, আমরা দক্ষিণ এশীয় কমিউনিটি এ শহরে মর্যাদা ও গর্বের সাথে বসবাসের জন্য আপনার সাহায্য চাইছি।

অ্যাসাল’র প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দিন আরো বলেন, আমরা বিশ্বাস করি, এরিক অ্যাডামস মেয়র নির্বাচিত হলে আমাদের দক্ষিণ এশীয়দের জন্য সবচেয়ে সহায়ক মেয়র হবেন। যেভাবে সমাজে ঘৃণা অপরাধের মাত্রা বেড়ে চলেছে, তার জন্য আমাদের মেয়র হিসেবে এরিক লেরয় অ্যাডামসের বড়ই প্রয়োজন, যিনি আমাদের কমিউনিটির প্রতিটি সমস্যার কথা জানেন।
মাফ মিসবাহ উদ্দিন মেয়র পদে এরিক লেরয় অ্যাডামসকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে আরো বলেন, এরিক অ্যাডামসের সাথে ইতোমধ্যেই বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ানদের একটা সুসম্পর্ক গড়ে ওঠেছে। তিনি নির্বাচিত হলে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের কল্যাণে অনেক কিছুই করতে পারবেন।
মাফ মিসবাহ উদ্দিন বলেন, আমরা জানি গত ২২ শে জুনের ডেমোক্র্যাটিক প্রাইমারীর তুলনায় ২রা নভেম্বরের নির্বাচন কঠিনতর হবে। রিপাবলিকান পার্টি গত ২৮ বছরের মধ্যে ২০ বছরই নিউইয়র্ক সিটি শাসন করেছে। বড় জয় পেতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এই গুরুত্বপূর্ণ নির্বাচনে জেতার জন্য অ্যাসালের লাইফ মেম্বার, চ্যাপ্টার লিডার, ডেডিকেটেড মেম্বার, স্বেচ্ছাসেবক সহ সকলকে একসাথে কাজ করতে হবে।
উল্লেখ্য, অনুষ্ঠানটির স্পন্সর ছিল অ্যাসালের ট্রেজারার ও লাইফ মেম্বার আহমেদ শাকিরের নের্তৃত্বাধীন নিউইয়র্ক সিটির ইন্ডিয়ান মুসলিম কমিউনিটি। জয়েন্ট স্পন্সর ছিলেন অ্যাসাল প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দিন এবং অ্যাসাল। অ্যাসাল লাইফ মেম্বার সহ অনেকে ফান্ডরেজিং ইভেন্টে যোগদান করেন এবং অর্থ প্রদান করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি