নিউইয়র্ক সিটি হলে বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রবাসীরা সম্মানীত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি হলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের সমাবেশে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে ৩ জনকে সিটি কাউন্সিলের প্রক্লেমেশন এবং আরো ৪ জনকে সাইটেশন প্রদান করা হয়।
সিটি কাউন্সিল চেম্বারের এ আয়োজনে নেপথ্য সংগঠক ছিলেন কুইন্স ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক পার্টির লিডার এটর্নি মঈন চৌধুরী। সিটি কাউন্সিলম্যান ফ্রান্সিসকো পি ময়া স্বাগত বক্তব্য এবং পুরো অনুষ্ঠানের সঞ্চালনাকালে বহুজাতিক এই সিটিকে বাংলাদেশিদের অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
কাউন্সিলম্যান ব্যারি এস গ্রডেনচিকও শুভেচ্ছা বক্তব্যে ৩০ লাখ শহীদের রক্তের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, বাংলাদেশ যেভাবে স্বাধীনতা লাভ করেছে তা বিশ্বের ইতিহাসে বিরল একটি অধ্যায়ের সংযোজন ঘটিয়েছে। এটর্নি মঈন চৌধুরীও গভীর শ্রদ্ধায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদানের প্রসঙ্গ উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
প্রবাসের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘বিপা’র শিল্পীরা জাতীয় পতাকা হাতে নিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। শেষে বিপার শিল্পীরা মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া সঙ্গীত পরিবেশন করেন।
সিটি কাউন্সিলের প্রক্লেমেশন প্রদান করা হয় বিশিষ্ট সমাজকর্মী ও রিয়েল্টর রব চৌধুরী, নিউইয়র্ক পুুলিশে কর্মরত বাংলাদেশি অফিসারদের সংগঠনের প্রধান সুজাত খান এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের নিউইয়র্ক চ্যাপ্টারের সাবেক প্রেসিডেন্ট ডা. মাসুদ কাদিরকে। সমাজসেবায় সাইটেশন পেয়েছেন মুক্তিযোদ্ধা এ এস এম মাসুদ ভূইয়া, নিউইয়র্ক পুুলিশের ক্যাপ্টেন আব্দুল্লাহ, কমিউনিটি লিডার এ এইচ এম লুৎফর রহমান লাতু এবং নূরল হাসান। বিপুল করতালির মধ্যে এসব হস্তান্তরের সময় সকলের পরিবারের সদস্যরাও ছবিতে পোজ দেন। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এর আগেও এই সিটি হলে অনুষ্ঠান হলেও এবার ছিল ভিন্ন এক আমেজ। উপস্থিতিও ঘটেছিল অনেক বেশী। অনুষ্ঠানস্থলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকলে তা ষোলকলায় পূর্ণ হতো বলে মন্তব্য করেছেন বঙ্গবীর এম এ জি ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি আলহাজ্ব নজমুল ইসলাম চৌধুরী।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’