নিউইয়র্ক সিটি হেল্থ + হসপিটালস্, বাংলাদেশ কনস্যুলেট এবং বাংলাদেশ সোসাইটি’র সহযোগিতায় ৮ থেকে ১১ এপ্রিল সোসাইটি অফিসে ফ্রি কোভিড-১৯ টিকাদান কর্মসূচি
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটি হেল্থ + হসপিটালস্, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এবং বাংলাদেশ সোসাইটি’র সহযোগিতায় আগামী ৮ হতে ১১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সোসাইটি ফ্রি কোভিড-১৯ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সোসাইটি অফিসে (৮৬-২৪ হুইটনি এভিনিউ, এল্মহার্স্ট, নিউইয়র্ক-১১৩৭৩ (Venue: Bangladesh Society, 86-24 Whitney Avenue, Elmhurst, NY-11373) ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল (বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার) সকাল ৮টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে।
নিউইয়র্কে বসবাসরত ১৮ বছর ও তদুর্ধ বয়সের ব্যক্তিগণ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে (Walk-in) ‘জনসন এন্ড জনসন’ এর সিঙ্গেল ডোজ টিকা গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে পূর্ব রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।
নিউইয়র্কে বসবাসরত সকল বাংলাদেশী কমিউনিটিকে স্বেচ্ছায় এ টিকা গ্রহণের জন্য আহবান জানানো হয়েছে। টিকা গ্রহণের জন্য সচিত্র আইডি/পরিচয় পত্র সাথে আনতে হবে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030