নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীম্যান পদপ্রার্থী এরিক বাংলাদেশি-আমেরিকানদের প্রতি যে আবেদন জানালেন: ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচন ২৩ জুন
ইউএসএনিউজঅনলাইন.কম : আগামী ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিতব্য নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীম্যান পদে ডেমোক্র্যাট প্রাইমারী নির্বাচনে অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৭৯ (ব্রঙ্কস) আসনের প্রার্থী এরিক এ স্টেভেনসন নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

অ্যাসেম্বলীম্যান পদে ডেমোক্র্যাট প্রাইমারীর মুসলমান প্রার্থী এরিক এ স্টেভেনসন ইউএসএনিউজঅনলাইন.কম’র মাধ্যমে বাংলাদেশীসহ ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার অঙ্গীকার পুন:ব্যক্ত করেছেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
স্টেট অ্যাসেম্বলীম্যান প্রার্থী এরিক এ স্টেভেনসন বলেন, অ্যাসেম্বলীম্যান পদপ্রার্থী এরিক বাংলাদেশী কমিউনিটি সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি নির্বাচিত হলে বাংলাদেশীসহ সকল ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করবো। বাংলাদেশীদের পাশে থাকব। নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি বিশ্বাস করি এ নির্বাচনে বাংলাদেশি কমিউনিটি আমার পাশে থাকবে। নির্বাচিত হলে আমি ইসলামিক কাউন্সিল করার বিল আনবো। নিউইয়র্কে মুসলিমদের জন্য হালাল খাবারের বিষয়ে উদ্যোগ নেব। মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখবো। তিনি প্রত্যেক বাংলাদেশি-আমেরিকানকে ২৩ জুন ভোট প্রদানের আহ্বান জানান।

ইকবাল আহমেদ মাহবুব অ্যাসেম্বলীম্যান পদে ডেমোক্র্যাট প্রাইমারীতে এরিক এ স্টেভেনসনকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এরিক এ স্টেভেনসন ইতোপূর্বেও অ্যাসেম্বলীম্যান নির্বাচিত হয়ে বাংলাদেশীসহ ইমিগ্র্যান্টদের অধিকার রক্ষায় কাজ করেছেন। তিনি স্কুলে হালাল খাবার এবং ঈদ ছুটির ব্যাপারে এসেম্বলীতে বিল উত্থাপন করেছিলেন।এরিক স্টিভেনসন একজন মুসলিম। তিনি পুন:নির্বাচিত হলে মুসলমানদের স্বার্থ রক্ষায় কাজ করবেন। বাংলাদেশীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবেন। মুসলমান সহ এখানকার বাংলাদেশীরা একজোট হলে তাকে বিজয়ী করা অবশ্যই সম্ভব।
উল্লেখ্য, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী’র ডেমোক্র্যাট প্রাইমারী নির্বাচন আগামী ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং