নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ২৪’র কমিটিওম্যান পদে বাংলাদেশি বংশোদ্ভূত জামিলা আক্তার উদ্দিন সকলের দোয়া প্রার্থী
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আগামী ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ২৪ (কুইন্স)’র কমিটিওম্যান প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত জামিলা আক্তার উদ্দিন সকলের দোয়া কামনা করেছেন। দক্ষিণ এশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রখ্যাত লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দিন এবং নিউইয়র্ক সিটি ভোটার এসিসটেন্স কমিশনার মাজেদা এ উদ্দিনের কন্যা মূলধারার তরুন নেত্রী বাংলাদেশী-আমেরিকান জামিলা আক্তার উদ্দিন।

নিউইয়র্কের ব্রঙ্কসে জন্মগ্রহণকারি বাংলাদেশি বংশোদ্ভূত জামিলা উদ্দিন ব্রঙ্কসের পার্কচেস্টারের ১০৬ পাবলিক স্কুল হয়ে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের জন জে কলেজ থেকে গ্রাজুয়েশন করেছেন। ব্রুকলীন কলেজ থেকে আরবান প্ল্যানিং নিয়ে এমবিএ করেছেন।
জামিলা উচ্চ শিক্ষা গ্রহণ শেষে ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার ইয়ুথ কো-অর্ডিনেটর, ২০১৩ সালে নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জন ল্যু’র সাউথ এশিয়ান ডিরেক্টর, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারী ক্লিনটনের ফিল্ড ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে ডেমোক্র্যাটিক পার্টির নিউইয়র্ক সিটির ডিরেক্টরের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডোনোভান রিচার্ডসের ক্যাম্পেইন পরামর্শক ছিলেন।
বর্তমানে তিনি কুইন্স এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩৫ এর এ্যাসেম্বলিম্যান জেফ অর্বের ক্যাম্পেইন ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারি প্রথম কোন বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ক্যাম্পেইন ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জামিলা উদ্দিন। তিনি বর্তমানে অ্যাসাল জাতীয় কমিটির অ্যাসোসিয়েট পলিটিক্যাল একশন ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথম থেকেই অ্যাসাল’র ইয়ুথ ডিরেক্টর ছিলেন। ওই সময় তিনি ফ্লোরিডায় নিহত ট্রেভর মার্টিনের সমর্থনে সমাবেশ করেছিলেন। বর্তমানে চলমান ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনেরও একজন সক্রিয় সংগঠক জামিলা।
ডেমোক্র্যাটিক পার্টির নিউইয়র্ক সিটির ডিরেক্টর সহ বিভিন্ন দায়িত্ব পালনকালে ভাষা-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল মানুষের সাথে সুসম্পর্ক আগে থেকেই গড়ে ওঠে জামিলার। প্রথম দক্ষিণ এশীয় হিসেবে স্টেট এ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এর কমিটিওম্যান পদে মাঠ চষে বেড়াচ্ছেন জামিলা উদ্দিন। তাকে সমর্থন দিয়েছে কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টি। সমর্থন দিয়েছে ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’ – অ্যাসালও।
দু’বছর মেয়াদী এ কমিটিওম্যান পদে জয়ী হতে পারলে নিউইয়র্ক স্টেটের দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণার ব্যয়-ভার মনিটরিংয়ের দায়িত্ব বর্তাবে জামিলার ওপর। দায়িত্ব থাকবে দলকে সুসংগঠিত করার পাশাপাশি ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির মেম্বার বাছাইয়েরও। এছাড়া দলের পক্ষ থেকে যোগ্য প্রার্থীদের সমর্থনদানের গুরুদায়িত্বটিও থাকবে তার ওপর।
জামিলা উদ্দিন জানান, তার নির্বাচনী এলাকায় (জ্যামাইকা এস্টেটস, অউবারডেল, হোলিসউড, বেলরোজ, ডগলাস্টন, লিটল নেক, গ্লেন ওকস, ফ্লোরাল পার্ক এবং বেইসাইড) বাংলাদেশি, ভারতীয়, জ্যামাইকান, চায়নিজ এবং শ্বেতাঙ্গের আধিক্য রয়েছে। তার নির্বাচনী এলাকার সকলের অকুণ্ঠ সমর্থন পাচ্ছেন তিনি। নির্বাচিত হলে বাংলাদেশীসহ সকলের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবেন তিনি।
জামিলা ২২ শে জুন ২০২০ পর্যন্ত আর্লি ভোট না দিয়ে থাকলে আগামী ২৩ শে জুন মঙ্গলবার সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত তাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests