Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এম এইচ মতিনের ইন্তেকাল, আল আমীন মসজিদে নামাজে জানাজা বুধবার বাদ জোহর

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: November 13, 2019 | 6:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কমিউনিটির পরিচিত মুখ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনক-এর সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এম এইচ মতিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি ১২ নভেম্বর মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটানস্থ মাউন্ট সাইনাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত কয়েক সপ্তাহ ধরে তিনি এই হাসপাতালেই হার্টের সমস্যায় চিকিৎসাধীন ছিলেন। ইতিপূর্বে তার ওপেন হার্ট সার্জারী সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও আত্বীয়-স্বজন সহ বহু বন্ধু-বান্ধব রেখে যান। তার ইন্তেকালের খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সিলেটের জকিগঞ্জ উপজেলার সন্তান এম এইচ মতিন ব্যক্তিগত জীবনে স্বল্পভাষী আর সাদা মনের মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় বসবাস করছিলেন।

জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনক-এর সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী জানান, এম এইচ মতিন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেন। তার নামাজে জানাজা বুধবার বেলা সোয়া ১টায় বাদ জোহর এস্টোরিয়াস্থ আল আমীন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তার মরদেহ লং আইল্যান্ডস্থ ওয়াশিংটিন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

শোক প্রকাশ: এদিকে এম এইচ মতিনের ইন্তেকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ সভাপতি শেখ আতিক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনক-এর সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।

এম এইচ মতিন-এর মৃত্যুতে সংগঠনের গভীর শোক প্রকাশ

স্বীকৃতি বড়ুয়া – নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, নিউইয়র্কে বাঙালী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এম এইচ মতিন-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ।

১২ই নভেম্বর মঙ্গলবার দুপুরে নিউইয়র্কে মাউন্ট সাইনাই হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর শুনেই সংগঠনের সভাপতি মুজিবুর রহমান মিয়াঁ, সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, মহিউদ্দিন মাহি, সৈয়দ আতিকুর রহমান, বি এম হোসেন হিরু ভুঁইয়া সহ আরও অনেকে মরহুমের বাসায় ছুটে যান এবং তার শোকসন্তপ্ত পরিবারকে শান্তনা দেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞ্যাপন করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন।

এক শোক বিবৃতিতে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের পক্ষে সংগঠনের সভাপতি মুজিবুর রহমান মিয়াঁ ও সাধারণ সম্পাদক শাহীন আজমল তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান এম এইচ মতিন ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ সৈনিক এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে অনেক বছর যাবত তিনি নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের কোষাধ্যক্ষের দায়িত্ব স্বচ্ছতার সাথে পালন করে আসছিলেন। তিনি অত্যন্ত সদালাপী ও মিশুক ছিলেন। কারো সাথে উনি উচ্ছবাক্য করে কথা বলতেন না। তাকে হারিয়ে আজ আমাদের সংগঠন কিছুটা হলেও ক্ষতিগ্রস্থ হবে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV