Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে পদ বিতরণ বাণিজ্য : অভিযোগ সভাপতি মুজিবুর রহমান মিয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: October 21, 2020 | 5:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে পদ বিতরণ বাণিজ্য চলছে বলে অভিযোগ করেছেন খোদ নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান মিয়া।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুজিবুর রহমান মিয়া বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ ও পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম, কে বা কারা নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে বিভিন্ন পদ পদবী বিতরণ করেছেন, যা সম্পূর্ণ অসাংগঠনিক এবং অবৈধ। যারা পদ দিয়েছেন বা পদ বিতরণ বাণিজ্য করেছেন এবং যারা পদ পেয়েছেন আমি তাদেরকে এবং তাদের অবৈধ কর্মকান্ডকে প্রত্যাখ্যান করলাম।
তিনি বলেন, সংগঠন বিরোধী এসব কর্মকান্ডে কারো বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে মুজিবুর রহমান মিয়া বলেন, আমি লক্ষ্য করছি বিগত অনেক দিন যাবত নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য বিভিন্ন সংগঠন বিরোধী কাজ করে আসছে, বিভিন্নজনকে ইচ্ছেমত পদ পদবী দিচ্ছে ও নিচ্ছে এবং সংগঠনের গতিধারাকে ব্যাহত করে আসছে। সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকেও জাতির জনকের কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে সংগঠনের আনন্দ উৎসবে উপস্থিত না থাকা বা সহযোগিতা না করা গর্হিত সাংগঠনিক অপরাধ। নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে এই সকল সংগঠন বিরোধী কর্মকান্ডের যথাযথ ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV