Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট বিএনপির নয়া সভাপতি নান্নু, সম্পাদক বাতিন : মিলন সম্মেলন স্থগিত করেছেন, নির্বাচন নয় – নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: August 19, 2016 | 11:51 PM

নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট বিএনপি কমিটির গঠনকল্পে এহসানুল হক মিলন গঠিত নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার জন্য সমস্ত দায়িত্ব প্রদান করা হয়। সেই অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনী তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশিল অনুযায়ী ৯ আগস্ট ছিলো মনোনয়ন জমা দেয়ার দিন। সভাপতি পদে মনোনয়ন জমা দেন ২ জন, সহ সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেন ৩ জন, সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন ২ জন এবং কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পত্র জমা দেন ২ জন। মোট ৬টি পদে মনোনয়ন পত্র জমা পড়ে ১৩টি। ১০ আগস্ট মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন তাদের প্রথমে বেসরকারিভাবে এবং ১৩ আগস্ট সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
গত ১৩ আগস্ট সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম আজিজ’র স্ট্যানওয়ের অফিসে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন। নির্বাচন কমিশনার আজহারুল হক মিলনের পরিচালনায় এ সময় নির্বাচন কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এম আজিজ তার বক্তব্যে বলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন আমাদের নির্বাচন কমিশন নিয়োগ করেন। নিয়োগপ্রাপ্তির পর আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন পরিচালনা করি। আমি বিএনপির কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করার জন্য। শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনসহ যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই একটি সুন্দর নির্বাচন পরিচালনায় আমাদের সহযোগিতার জন্য। আশা করি এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। তাহলে দল এবং দেশের উপকার হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এহসানুল হক মিলন সম্মেলন স্থগিত করেছেন নির্বাচনী কার্যক্রম স্থগিত করেননি। অনেক সময়ই দেখা যায়, সম্মেলন হয় কিন্তুু কমিটি হয় না। আবার কোন কোন সময় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয় কিন্তু সম্মেলন দেরিতে অনুষ্ঠিত হয়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্মেলন স্থগিত করার কোন চিঠি আমরা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর কাছ থেকে পাইনি। এটা নিতান্তই তার এবং তার দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের ব্যাপার। আমরা সে বিষয়ে কিছু বলতে চাই না। এহসানুল হক মিলন সম্মেলন করার জন্য আমাদের কাছ থেকে ৮ হাজার ডলার নিয়ে গিয়েছেন। তিনি কখন সম্মেলন করবেন এটা তিনিই ভাল বলতে পারেন। তিনি আরো বলেন, নির্বাচনের একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অনুযায়ীই আমরা কমিটি করেছি। একটি প্যানেলের মনোনয়ন প্রত্যাহারের পর আরেকটি প্যানেলকে আমরা বিজয়ী ঘোষণা করেছি। নির্বাচনী আয়ের অর্থ নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, খরচাদি বাদ দিয়ে বাকি অর্থ আমরা এনওয়াই বিএনপি ইনকের নবনির্বাচিত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করবো। ফলাফল ঘোষণার সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট জামাল আহমেদ জনি, এম এ আজিজ।
নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি মাহফুজুল মাওলা নান্নু, সাধারণ সম্পাদক এম এ বাতিন, সিনিয়র সহ সভাপতি আবু তাহের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খলকু মিয়া এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ সাদী মিন্টু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচনী প্রক্রিয়ার সমন্বয়কারী অধ্যাপক দোলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল প্রমুখ।
সভাপতি প্রার্থী পারভেজ সাজ্জাদ বলেন বিএনপির চেয়ারপার্সন হচ্ছেন বেগম খালেদা জিয়া, তারুণ্যের প্রতীক বিএনপির সিনিয়র ভাইস চেয়ার হচ্ছেন তারেক রহমান এবং মহা সচিব হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের নির্দেশক্রমেই দল চলে। তারেক রহমানসহ বিএনপির হাই কমান্ড সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলনকে দায়িত্ব দিয়েছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির কমিটি গঠন করার জন্য। তিনি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনও গঠন করেছিলেন এবং সম্মেলনের তারিখও ঘোষণা করেছিলেন। আমি তার নির্দেশের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলাম। একটি প্যানেলও দিয়েছিলাম। অনিবার্য কারণ বশত: এহসানুল হক মিলন সম্মেলন স্থগিত করেন। তার নির্দেশের প্রতি একাত্মতা ঘোষণা করে আমি এবং আমার প্যানেলের সকল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে নেই। পুনরায় সম্মেলন হলে আবার চিন্তা-ভাবনা করবো। আমি কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে যেতে চাই না। কারণ আমি দলকে ভালবাসি। আমার সাইন বোর্ডের দরকার নেই। আমি বিএনপি করি এটাই আমার সাইন বোর্ড। যাদের সাইন বোর্ড দরকার তারাই পদ পদবী নিয়ে লড়াই করছে এবং বিএনপিকে খন্ড বিখন্ড করছে। আমি বিএনপিকে আরো বিভক্ত করতে চাই না।
অনুষ্ঠানে ওজনপার্কে সন্ত্রাসীর গুলিতে নিহত ইমাম আলাউদ্দিন আকুঞ্জি ও তারা উদ্দিনের নিহতের ঘটনায় শোক প্রকাশ করা হয়।

উল্লেখ্য, নিউইয়র্ক স্টেট বিএনপি কমিটির গঠনকল্পে এহসানুল হক মিলন একটি নির্বাচন কমিশন গঠন করেন। নির্বাচন কমিশনের প্রধান ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম  আজিজ। কমিশনের সদস্যরা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি ও সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য এডভোকেট জামাল আহমেদ জনি, বিএনপি নেতা ও সোসাইটির সাবেক সহ সভাপতি আজহারুল হক মিলন, মোহাম্মদ আজিজ বেপারি ও বিএনপি নেতা ও সোসাইটির সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার।

নিউইয়র্ক স্টেট বিএনপির কমিটি এবং সম্মেলন নিয়ে উত্তপ্ত যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতি

নিউইয়র্ক স্টেট বিএনপির কমিটি এবং সম্মেলন নিয়ে উত্তপ্ত যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতি। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভক্ত বিএনপির একাংশের নেতৃত্বে ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং নব গঠিত বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলন, বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, আলহাজ্ব সোলাইমান ভূইয়া, অধ্যাপক দেলোয়ার হোসেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। অপর অংশের নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মুজিবুর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহ সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইঁয়া, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ। মিলন নিউইয়র্ক ষ্টেট কমিটি গঠনের লক্ষ্যে বেশ কিছুদিন ধরে কাজ করেন। বিএনপি’র একটি গ্রুপ আসলেও অপরটি আসেনি। ১৩ আগস্ট সম্মেলন করে স্টেট কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। তার আগে সম্মেলনকে কেন্দ্র করে ডাইভারসিটি প্লাজায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। ১২ আগস্ট রাতে এহসানুল হক মিলন হঠাৎ নির্বাচন ও সম্মেলন থেকে পিছিয়ে আসার ঘোষণা দেন। এ পরিস্থিতিতে এরআগে গঠিত নির্বাচন কমিশন বসে থাকেনি। তারা একটি প্রানেলকে বিজয়ী ঘোষণা করেন। যুক্তরাষ্ট্র বিএনপি’র রাজনীতিতে আবারো নতুন মোড় নেয়। যুক্তরাষ্ট্র বিএনপি’র একটি গ্রুপ এ কমিটিকে মেনে নিলেও অপর একটি গ্রুপ তা মেনে নেয়নি।

নিউইয়র্ক স্টেট বিএনপির সংবাদ সম্মেলন
মিলনকে অব্যাহতি দেয়া হয়েছে
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলনকে নিউইয়র্ক স্টেট বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়া থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাকে অব্যাহতি দিয়ে দলকে রক্ষা করার জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ। গত ১৩ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু  এ কথা বলেন। এহসানুল হক মিলনের নেতৃত্বে ১৩ আগস্টের নিউইয়র্ক স্টেট বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির এই অংশও পাল্টা সম্মেলনের ডাক দেয়। কিন্তুু হঠাৎ করেই সম্মেলনের ১ দিন আগে এহসানুল হক মিলন সম্মেলন স্থগিত ঘোষণা করলে এই অংশের সম্মেলন রূপ নেয় সাংবাদিক সম্মেলনে।

st bnp
নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের পরিচালনায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নব গঠিত কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ও শিল্পী বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মজিবুর রহমান মজুমদার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সভাপতি আবুল কাশেম, ইলিয়াস আহমেদ মাস্টার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইঁয়া, যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির সাধারণ সম্পাদক ভিপি জসীম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বিএনপি নেতা মাহমুদ চৌধুরী, আতিকুল হক আহাদ, মিজানুর রহমান মিজান, শরিফ লস্কর, বাসেত রহমান, নাসির উদ্দিন, রফিকুল মাওলা, ফিরোজ আলম, সাইফুল খান হারুন, মিস্তা মামুন, আমানত হোসেন আমান, কাজী আমিনুল ইসলাম স্বপন, রেজাউল আজাদ ভূইঁয়া, এমদাদ তরফদার, মোহাম্মদ আরশাদ, মার্শাল মুরাদ, এম এ বাদশাহ প্রমুখ।
লিখিত বক্তব্যে সাঈদুর রহমান সাঈদ বলেন, আপনারা সবাই অবগত আছেন যে, নানা মিডিয়ায় বিজ্ঞাপন ও দাওয়াতের মাধ্যমে আজ এখানে আমাদের নিউইয়র্ক স্টেট বিএনপির সম্মেলন করার কথা ছিলো। একই সময়ে দায়িত্বপ্রাপ্ত একজন কেন্দ্রীয় নেতাও (এহসানুল হক মিলন) আরেকটি সম্মেলনের প্রস্তুুতি নিচ্ছিলেন। আমরা দায়িত্বপ্রাপ্ত নেতাকে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়ালেও তার বিতর্কিত ও অসাংগঠনিক পদ্ধতির সাথে দলের স্বার্থেই একমত হতে পারিনি। এ সকল বিষয় পরিহার করে স্বচ্ছভাবে সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সম্মেলনের অনুরোধ উপেক্ষা করার কারণে আমরাও নিউইয়র্ক স্টেটের বৈধ কমিটি হিসাবে সম্মেলনের আয়োজন করি এবং একই সাথে উদ্ভুত সকল বিষয় কেন্দ্রের দায়িত্বশীলদের অবগত করি। তারই ধারাবাহিকতায় দায়িত্বপ্রাপ্ত নেতা কর্তৃক আহত সম্মেলন স্থগিত করতে বাধ্য হন। একই সাথে আমাদের ঘোষিত সম্মেলনও আমরা দলের বৃহত্তর ঐক্যের স্বাথেই বন্ধ ঘোষণা করছি। পাশাপাশি কেন্দ্র কর্তৃক আগামীতে যিনিই দায়িত্ব নিয়ে আসবেন আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো। পরবর্তী কেন্দ্র অনুমোদিত কমিটি না হওয়া পর্যন্ত বৈধ নিউইয়র্ক স্টেট কমিটি হিসাবে আমরা দায়িত্ব পালন করে যাবো। একই সাথে আমরা যুক্তরাষ্ট্র বিএনপির সকল নেতার সাথে আলোচনা করে ১০১ সদস্য বিশিষ্ট একটি নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক কমিটির খসড়া করেছি। এটা চূড়ান্ত করে আমরা কেন্দ্রের কাছে অনুমোদনের জন্য প্রেরণ করবো। আমরা আরো ঘোষণা করছি যে, সাংগঠনিকভাবেই আমাদের বৈধ কমিটি আগামী সেপ্টেম্বরে অবৈধ সরকার প্রধান শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকালে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ সমাবেশ করবো।
তিনি বলেন, পরিশেষে ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় আগামীতে একটি শক্তিশালী কমিটি গঠনের নিমিত্তে বর্তমানে গৃহীত সকল পদক্ষেপের জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. মজিবুর রহমান মজুমদার বলেন, দল চলে গঠনতন্ত্র অনুযায়ী। কিন্তু এহসানুল হক মিলন গঠনতন্ত্র ফলো না করেই নির্বাচন কমিশন বানিয়েছেন এবং চাঁদাবাজির রাস্তা তৈরি করেছেন। বিএনপির ইতিহাসে চাঁদা দিয়ে সদস্য পদ বানিয়ে এবং মনোনয়নে বড় অংকের অর্থ নিয়ে সম্মেলন করার কোন নজির নেই। তিনি নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত কমিটিকেও অবৈধ কমিটি বলে অভিহিত করেন। তিনি বলেন, এটা কোন সমিতি নয় যে চাঁদা নিয়ে সম্মেলন করতে হবে এবং বাইরের একজন লোককে প্রধান নির্বাচন কমিশনার করতে হবে। জিল্লুর রহমান জিল্লু বলেন, ২৩ শত ভোটার কোথায় থেকে এসেছে এটা আমার জানা নেই। এটা আমার কাছে রহস্যজনক মনে হয়। এটা আমাদের জন্য লজ্জার বিষয় যে চাঁদা দিয়ে নির্বাচন করতে হচ্ছে। তিনি বলেন, আমি যতদূর জানি অনেক জামাত এবং আওয়ামী লীগের লোকজন সদস্য হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান স্টেট কমিটিই পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
শরাফ হোসেন বাবু বলেন, আমরাই এহসানুল হক মিলনের সাথে ছিলাম এবং বিভিন্ন স্টেটে কমিটি গঠনে আমরা তাকে সহযোগিতা করি। তিনি ওয়াশিংটন স্টেট বিএনপির কমিটির প্রসঙ্গ টেনে বলেন, এহসানুল হক চাঁদা নিয়ে কমিটি করেছেন। এহসানুল হক মিলনের বিরুদ্ধে তিনি চাঁদাবাজির অভিযোগ তুললেও কোন প্রমাণ দিতে পারেননি। তিনি বলেন, এহসানুল হক মিলন যখন যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতি করতেন তখন তাকে সবাই ভাঙ্গা মিলন হিসাবে ডাকতো। কারণতার কাজই হচ্ছে দল ভাঙ্গা। তিনি আরো বলেন, নির্বাচনী প্রক্রিয়া থেকে অব্যাহতি পাওয়ার পর তার পদত্যাগ করা উচিত ছিলো।
জসীম ভুইঁয়া বলেন, এহসানুল হক মিলন একজন স্বার্থবাজ। যেখানে স্বার্থ সেখানেই তিনি চলে যান। আমরা তাকে অনেক সহযোগিতা করেছি কিন্তু তার নিয়মবহির্ভূত বা অসাংগঠনিক কর্মকান্ডের প্রতিবাদ করায় তিনি সরে গিয়েছেন এবং রমজান মাসে ইফতারির রাজনীতি করে দলকে ভাঙ্গণের মুখে ঠেলে দেন।
সংবাদ সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ফজলুর রহমান পটল, ওজনপার্কে ইমাম আলাউদ্দিন আকুঞ্জি ও তারা উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV