Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউজউইককে ড. ইউনূস: আমার প্রিয় ভুল

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: September 26, 2011 | 8:50 PM

 ডেস্ক: শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বললেন, গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুধু গ্রামীণ জনপদের মধ্যে  সীমিত রাখা ছিল তার একটি ভুল। আর সবচেয়ে বড় ভুল ছিল, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ সরকারি কর্তৃপক্ষকে অনুমোদনের সুযোগ দেয়া। বিশ্বখ্যাত সাপ্তাহিক নিউজউইকের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এর শিরোনাম- ‘মাই ফেভারিট মিসটেক: মুহাম্মদ ইউনূস অন দ্য মিসটেক দ্যাট কস্ট হিম হিজ ওন ব্যাংক’। সাক্ষাৎকারটি নেন আর এম শ্নেইডারম্যান। নিউজউইকের অনলাইন সংস্করণে ২৫শে সেপ্টেম্বর তা প্রকাশ করা হয়। এখানে ওই সাক্ষাৎকারটি তুলে দেয়া হলো-
১৯৬১ সালে মাত্র ২৭ ডলার নিয়ে দরিদ্র মানুষদের সাহায্যের জন্য আমি গ্রামীণ ব্যাংক শুরু করেছিলাম। দরিদ্রদের সাহায্য করতে তাদের জামানতবিহীন ক্ষুদ্রঋণ দিতে হয়েছে, যাতে তারা নিজেরা নিজেদের মতো করে ব্যবসা শুরু করতে পারেন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা আমাকে উদ্বুদ্ধ করেছে এর কার্যক্রমকে বিস্তৃত করতে। তাই আমি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে গিয়ে আহ্বান জানিয়েছি দরিদ্রদের জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠায় আইনগত বৈধতা দেয়ার জন্য। সরকারও রাজি হয়েছিল, এমনকি একটি আইনও পাস হয়েছিল। কিন্তু তা যে অবস্থাতে ছিল তেমনই রয়ে গেছে। ওই আইনে একটি শর্ত জুড়ে দেয়া হয়: এই ব্যাংক শহর এলাকায় তার কার্যক্রম পরিচালনা করতে পারবে না। প্রকৃতপক্ষে আমিই সেই ব্যক্তি, যিনি এই বিধান প্রস্তাব করেছিলাম। আমি একজন প্রফেসর। আমি ভেবেছিলাম এই ব্যাংকের বোর্ড এমন একজন ব্যাংকারকে খুঁজে নেবে, যিনি গ্রামীণ ব্যাংককে চালাতে বাস করবেন শহরে এবং তিনি গ্রামীণ ব্যাংকের কার্যাবলীকে গ্রামীণ দরিদ্রদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। তিনি সেখান থেকে লক্ষ্য পরিবর্তন করবেন। বাংলাদেশে শতকরা মাত্র ১৫ ভাগ দরিদ্র বসবাস করে শহরে। বাকিরা বাস করে গ্রামে। আমি চাইনি দেশের মানুষদের ভুলে যাওয়া হোক। যখন আমরা বড় হয়ে উঠলাম, বুঝতে পারলাম আমি একটি ভুল করে ফেলেছি। অনেক মানুষ আছেন আমাদের সাহায্য তাদের প্রয়োজন। কিন্তু তারা তা পাচ্ছেন না। আমরা একটু পিছনে যেতে এবং আইনটি পরিবর্তন করতে চাইলাম। ২০০৭ সালে সরকার তাতে সম্মতিও দিয়েছিল। কিন্তু পরবর্তী প্রশাসন সেই সিদ্ধান্তকে পাল্টে দেয়। সবচেয়ে খারাপ যে জিনিসটি হয়েছে তাহলো- আমি যখন গ্রামীণ ব্যাংক শুরু করেছিলাম তখনকার চেয়ে এখন অনেক বেশি শহর বাংলাদেশে। সেখানে সাহায্যকারী যেসব মানুষ বসবাস করেন তারা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আর গ্রামীণ ব্যাংকে নেই। আমি অবসরের বয়স ১১ বছর আগেই পার করে এসেছি এই যুক্তিতে এই বছর সরকার আমাকে জোর করে সরে যেতে বাধ্য করেছে (যে আইনের বোঝাপড়ার ভিত্তিতে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হয়েছে তাতে আমরা এর ব্যবস্থাপনা পরিচালককে, যা আমার সাবেক পদবি ছিল, সরকারের অনুমোদনের কর্তৃত্ব দিয়েছি- এটাই ছিল আমার আরেকটি বড় ভুল)। আমি আমার শিক্ষা পেয়েছি। যদিও বাংলাদেশে গ্রামীণ ব্যাংক এখনও শহরের গরিবদের সাহায্য করার ক্ষেত্রে নিষেধাজ্ঞার মধ্যে আছে, তথাপি বিশ্বব্যাপী একই রকম বেশ কতগুলো প্রকল্প চালু করেছি। এবার আমরা আমাদেরকে সীমাবদ্ধতায় আটকে রাখিনি। ২০০৮ সালে নিউ ইয়র্কের কুইন্সে একটি কর্মসূচি চালু করেছি। এ নিয়ে গেইল ফেরারো একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন, যার নাম- আই। এটি এই সপ্তাহেই থিয়েটারে মুক্তি পাচ্ছে। তাতে দেখানো হয়েছে, অর্থনৈতিক সঙ্কট সত্ত্বেও আমরা কিভাবে ওই শহরের প্রচুর মানুষকে সাহায্য করতে সক্ষম হয়েছি।
বাস্তব অর্থে, এ জন্যই গ্রামীণ ব্যাংক।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV