নিউজউইক তার নতুন সংখ্যার প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে প্রথম সমকামী প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছে!

যুক্তরাষ্ট্রের বিখ্যাত পত্রিকা নিউজউইক তার নতুন সংখ্যার প্রচ্ছদে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে প্রথম সমকামী প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছে! নিউজউইকের এই ‘অতিসাহসী’ কভার ছবিটি নিয়ে ইতিমধ্যে বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়েছে। কভার ছবিতে ওবামার মাথার উপর একটি রংধনু (সমকামীদের পতাকার প্রতীক) চাকা বসিয়ে দেয়া হয়েছে। বারাক ওবামা তার নির্বাচনী প্রচারে সমলিঙ্গের বিয়ের পক্ষে অবস্থান নেয়ার কারণে নিউজউইক এই কভার তৈরী করেছে বলে পত্রিকা সূত্র জানিয়েছে। পত্রিকাটি বাজারে আসার পর এটি পাঠকপ্রিয়তা পাবে বলে তারা আশা করছে। খবর ফক্সনিউজ ও ডেইলি মেইলের।
সূত্র জানায়, বিশ্বের পাঠকদের মধ্যে সাড়া ফেলার জন্য পত্রিকা ছাপার আগেই এর কভার প্রকাশ করেছে নিউজউইক। সম্প্রতি প্রতিপক্ষ ‘টাইম’ ম্যাগাজিন তার কভারে ৪ বছর বয়সী সন্তানকে বুকের দুধ খাওয়ানো অবস্থায় এক মায়ের ছবি প্রকাশ করার পর তা নিয়ে ব্যাপক তোলপাড় হয় এবং পত্রিকাটি বিক্রিতে এবছরের সব রেকর্ড ছাড়িয়ে যায়। টাইমকে ‘কাউন্টার’ দেয়ার জন্যই এবার ওবামাকে কভারে এনে সমকামী বিয়েকে ইস্যু করেছে নিউজউইক। সমলিঙ্গের বিয়ের প্রতি ওবামার সমর্থনকে ব্যঙ্গ করে তাকে ঘায়েল করার চেষ্টা করছেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বি মিট রোমনি। তিনি জোরালোভাবে এর বিপক্ষে তার অবস্থান ঘোষণা করেছেন। মার্কিন সংবাদ বিশ্লেষক ম্যাক মুলেন বলেছেন, নিউজউইকের কভার স্টোরি ওবামাকে কতটুকু সাহায্য করবে কিংবা ক্ষতিগ্রস্ত করবে তা দেখার জন্য এটি বাজারে আসার জন্য অপেক্ষা করতে হবে।ইত্তেফাক
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং