নিউজারসির আটলান্টিক সিটিতে আ্যসাল’র আদমশুমারী বিষয়ক প্রশিক্ষণ ও চাকরি মেলা
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- আটলান্টিক সিটিতে গত ২৬ ফেব্রুয়ারি বুধবার আ্যসাল নিউজারসি চ্যাপটার এর উদ্যোগে আদমশুমারী বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী ও চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ১০১৪ আটলান্টিক এভিনিউতে অবস্থিত ‘লোকাল ফিফটি ফোর’ এর সদর দপ্তরে ঐদিন সন্ধ্যা ৫.৩০ মিনিটে এই ‘প্রশিক্ষন কর্মসূচী ও চাকরি মেলা‘ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতির আসন অলংকৃত করেন সংগঠনের সভাপতি ফারুক হোসেন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান জাহাংগীর কবির, সংগঠনের সহ সভাপতি সুব্রত চৌধুরী, সংগঠনের সাধারন সম্পাদক জে সোধা, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য আলবার্ট প্রমুখ। সভায় উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে বক্তারা আদমশুমারির গুরুত্ব তুলে ধরে সবাইকে আদমশুমারিতে অংশগ্রহনের আহবান জানান।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রতিটি ব্যক্তিকে গণনার আওতায় নিয়ে আসতে সেন্সাস ব্যুরো চলতি ২০২০ সালের আদমশুমারির জন্য লোক নিয়োগ করবে। নিয়োগ প্রাপ্তরা আগামী পহেলা এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হওয়া আদমশুমারিতে ছয় থেকে আট সপ্তাহ কাজ করার সুযোগ পাবেন। সেন্সাস টেকার পদে এসব নিয়োগ প্রাপ্তরা সপতাহে পার্টটাইম -ফুলটাইম সহ সর্বোচ্চ চল্লিশ ঘন্টা পর্যন্ত কাজের সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের নাগরিক ও অনাগরিক আঠারো বছর ও তার চেয়ে বেশি বয়সীরা এ চাকুরীর সুযোগ পাবেন। সেন্সাস ব্যুরোর এ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে দক্ষিন এশীয় প্রবাসীদের অবহিতকরন এবং আদমশুমারিতে তাঁরা যাতে সবাই অংশগ্রহন করে সে ব্যাপারে প্রচার – প্রচারনা চালিয়ে দক্ষিন এশীয় প্রবাসীদেরকে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে করনীয় বিষয়সমূহ নির্ধারণ এর জন্য এই আয়োজন। বিপুল সংখ্যক দক্ষিন এশীয় অভিবাসী সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এই প্রশিক্ষন কর্মসূচী ও চাকরি মেলায় যোগ দেন।
উল্লেখ্য, প্রতি ১০ বছর অন্তর যুক্তরাষ্ট্রে আদমশুমারি অনুষ্ঠিত হয়। লোক গণনার মধ্য দিয়ে চিকিৎসা-উন্নয়ন-শিক্ষা প্রভৃতি সেক্টরে ফেডারেল তহবিল বন্টন করা হয়।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity