Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউজারসির আটলান্টিক সিটি মেয়রের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: May 27, 2017 | 3:12 PM

নিউজারসি : নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মেয়র নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী আটলান্টিক সিটির বর্তমান মেয়র ডন গার্ডিয়ান এর নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে গত ২৫ মে বৃহস্পতিবার সন্ধ্যায়। আটলান্টিক সিটির ২৩০৯  আটলান্টিক এভিনিউতে অবস্থিত  নির্বাচনী  কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটি পেশাদার অগ্নি নির্বাপকদের সংগঠন লোকাল ১৯৮ এর সভাপতি ক্যাপ্টেন বিল ডিলোরেনজো এবং আটলান্টিক সিটি পুলিশ বিভাগের সংগঠন লোকাল ২৪ সভাপতি ম্যাট রজারস। মেয়রের চীফ অব ষ্টাফ ক্রিস ফিলিসিও অনুষ্ঠান সমন্বয়  করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আটলান্টিক সিটি  রিপাবলিকান দলের সভাপতি মাইক লোপেজের  সঞ্চালণায় ক্যাপ্টেন বিল ডিলোরেনজো,ম্যাট রজারস,ক্রিস ফিলিসিও,কাউন্সিল পদপ্রার্থী  রন বেইলি, ,ষ্ট্যাসি কেমারম্যান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রিপাবলিকান দলের বিপুল সংখ্যক  নেতা- কর্মী ও সমর্থক   উপস্থিত ছিলেন।এছাড়া বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান দলের সভাপতি রেজাউল ইসলাম খালিদ, সহ সভাপতি রওশনউদদীন,সাংবাদিক  মোঃ আলী খান বাবুল,লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী, শান্তনু সেন  প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেয়র ডন গার্ডিয়ান তাঁর বক্তব্যে বলেন, আটলান্টিক সিটি পূর্ণগঠনের যে কাজ তিনি শুরু করেছেন তা সমাপ্ত করার লক্ষ্যেই তিনি দ্বিতীয় মেয়াদের জন্য আবারো প্রার্থী হয়েছেন এবং তিনি আশাবাদী বিগত মেয়র নির্বাচনের মতো আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে আটলান্টিক সিটিবাসী তাঁকে দ্বিতীয় বারের মতো মেয়র  নির্বাচিত করে তাঁর  অসমাপ্ত কাজ  সমাপ্ত করার সুযোগ দেবেন ।অনুষ্ঠানে উপস্থিত সুধীজন তুমুল হর্ষধ্বনি  ও  বিপুল  করতালিতে তাঁকে সমর্থন জানান। আটলান্টিক  সিটি মেয়রের কার্যালয়ে স্থাপিত বিল বোর্ড ও প্ল্যাকার্ডে   অন্যান্য  ভাষার সাথে বাংলা  ভাষার সহাবস্থান বাংলাদেশ কমিউনিটিতে বেশ প্রশংসিত হয়েছে ।বাংলা ভাষাকে যথাযথ মর্যাদা দেওয়ায় কমিউনিটি নেতৃবৃন্দ মেয়র ডন গার্ডিয়ানকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন।    

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV