নিউজার্সিতে চট্রগ্রামবাসীর বার্ষিক বনভোজন ও মিলনমেলা
আকবর হোসাইন, আটলাণ্টিক সিটি, : গত ২৬শে জুন মঙ্গলবার যথারীতি প্রতিবছরের ন্যায় এবারও আটলাণ্টিক সিটিসহ নিউজার্সির বিভিন্ন স্থান থেকে জড়ো হওয়া শত শত প্রবাসীর উপস্থিতিতে রেড ব্যাংক ন্যাশনাল পার্কে অনুষ্টিত হয়ে গেল নিউজার্সিতে বসবাসরত চট্রগ্রাম বাসীর বার্ষিক বনভোজন ও মিলনমেলা। ২০১২ সালের প্রথম পিকনিক হওয়ার কারনে প্রায় ৫ শতাধিক চট্রগ্রামবাসী এবং অন্যান্য অঞ্চলের বাংলাদেশীরা এই মিলন মেলায় উপস্থিত হয়ে ছিলেন।

চট্রগ্রাম সমিতি নিউজার্সির এ বার্ষিক বনভোজন ও মিলনমেলায় নির্দিষ্ট সময়ে বনভোজন স্থলে সবাই পৌঁছেন । সকাল ১১টার মধ্যে বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা প্রাইভেট গাড়ীর বহর বনভোজনস্থলে পৌঁছলে পুরো পিকনিক স্থল চট্রগ্রাম বাসীর মিলন মেলায় পরিনত হয়।সংগঠনের কর্মকতাগণ আগত অতিথিদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবারের বনভোজন ও মিলনমেলার শুভ উদ্বোধন করেন বনভোজন কমিটির আহবায়ক মোঃ জমির উদ্দিন খোকন এবং যুগ্ণ-আহবায়ক ওবায়দুল্লাহ চৌধুরী, ফারুক তালুকদার, মোঃ লোকমান, নুর মোহামদ, দিপংকর মিত্র, এবং বিপ্লব দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সকালের ব্রেকফাষ্টের পরেই শুরু হয় খেলাধুলার পর্ব। সুমন মজুমদারের পরিচালনায় এবং রিয়াজ, বখতিয়ার, জাহাঙ্গীর, আমিন, জাহান, কবির এবং কাজী জসীমের সহযোগিতায় বিভিন্ন বয়সী ছেলেমেয়ে, পুরুষ-মহিলাদের দৌড় প্রতিযোগিতা, মিউজিক্যাল বল, ছোটদের যেমন খুশী তেমন সাজসহ অন্যান্য খেলাধুলা অনুষ্ঠিত হয় খেলা শেষে বনভোজন ও মিলনমেলার সকল নেতৃবৃন্দের সহযোগিতায় সুস্বাদু ও রুচিসম্মত মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করান সবাইকে।
মধ্যাহ্ন ভোজ শেষে স্থানীয় সঙ্গীত শিল্পী দীপংকর মিত্র, শাহজাহান সিরাজ, এবং কয়েকজন ক্ষুধে শিল্পীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বনভোজনের অন্যতম প্রধান আর্কষণ ছিল চট্রগ্রাম বেতারের অন্যতম জনপ্রিয় শিল্পী নাদিরার সংগীত পরিবেশন ।মূর্হুমূহ করতালির মধ্যে উপস্থিত দর্শকরা শিল্পীর সাথে নেচে গেয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আর্কষণীয় র্যাফেল ড্র এবং পুরষ্কার বিতরনী পর্ব অনুষ্ঠিত হয়
পরিশেষে রেড ব্যাংক ন্যাশনাল পার্কে এসে বনভোজন ও মিলনমেলাকে স্বার্থক ও সফল করার জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান চট্রগ্রাম সমিতির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সৈয়দ মোঃ কাউছার, আবদুর রফিক, বিশ্বনাথ চৌধুরী ভূলু চৌধুরী এবং আকতার কামাল। তারা যে সকল নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বনভোজন সফল ও স্বার্থক করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests