Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউজার্সিতে বর্ণাঢ্য আয়োজনে ‘সৃষ্টি একাডেমি’র দশকপূর্তি

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: August 10, 2016 | 10:28 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : প্রবাস-প্রজন্মকে বাঙালির হাজার বছরের ঐতিহ্যেমন্ডিত সংস্কৃতির সাথে জড়িয়ে রাখার সংকল্পে বিপুল উৎসাহে গত শনিবার নিউজার্সি রাজ্যস্থ ‘সৃষ্টি একাডেমি অব পারফর্মিং আর্টস’ তাদের ১০ বছর পূর্তি উৎসব করলো। একইসাথে সংস্থাটির প্রথম সমাবর্তনও অনুষ্ঠিত হয়। নিউজার্সির নিউ ব্রান্সউইক সিটির জর্জস্ট্রিট প্লে হাউজে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। রাষ্ট্রদূত মোমেন প্রবাস প্রজন্মকে শত প্রতিকূলতার মধ্যেও বাঙালি সংস্কৃতির সাথে নিবিড়ভাবে পরিচিত রাখার ক্ষেত্রে এই সংগঠনের নিরন্তর প্রচেষ্টার প্রশংসা করেন। একইসাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে আরো জোরালোভাবে নতুন প্রজন্মকে সম্পৃক্ত রাখার আহবান জানান রাষ্ট্রদূত মোমেন।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, বাংলাদেশের বিমানমন্ত্রী রামেদ খান মেননের কন্যা ড. সুবর্ণা খান ২০০৬ সালে এই একাডেমী প্রতিষ্ঠা করেন। পেশায় বিজ্ঞানী সুবর্ণা খান বাংলাদেশ থেকে উচ্চাঙ্গ ও লোকনৃত্যে প্রশিক্ষণপ্রাপ্ত। এদেশে বেড়ে উঠা বাঙালি সন্তানদের তাদের মা-বাবার সংস্কৃতির সাথে যোগাযোগ স্থাপনের জন্য নিরন্তরভাবে কাজ করছে সৃষ্টি একাডেমি। নিউজার্সি রাজ্যে বাংলাদেশী-আমেরিকানদের পরিচালিত এটি একমাত্র নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে বিবেচিত। তার ফলস্বরূপ এই প্রতিষ্ঠানের ৩ ছাত্রী এবার বিশেষ কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন করেছে। তারা হলো আনিকা রহমান, লিওনা ইসলাম ও আমিরা আলী। সৃষ্টি একাডেমীর নৃত্য প্রশিক্ষক সুবর্ণা, বিচিত্রা, তমা ও আফ্রিদার পরিচালনায় সকল ছাত্রী বিভিন্ন আঙ্গিকের নৃত্য পরিবেশন করে দশকপূর্তি উৎসবে দর্শকদের মুগ্ধ করে। এ উপলক্ষে ‘নূপুর বেজে যায়’ শীর্ষক বিশেষ নৃত্য অনুষ্ঠানে নজরুল, রবীন্দ্র ও জীবনানন্দের গান ও কবিতা অবলম্বনে পরিবেশন করা হয় এক নৃত্যালেক্ষ্য। চিত্রিত কবিতার সাথে অভিনয় ও নৃত্যের মূর্ছনায় এক অপরূপ পরিবেশনা দর্শকদের রোমাঞ্চিত করেছে। এতে অংশ নেন আফজাল, রুমানা ও মালিহা। এই আয়োজনে আরও পরিবেশিত হয় যন্ত্রসঙ্গীত (পিয়ানো) এবং জনপ্রিয় সঙ্গীত, যাতে অংশ নেয় প্রবাসের প্রজন্ম। এরা ছিলো কীয়ান সাদী, মলি স্মীথ, যারাহ, রুবাবা ও আমরিন। ‘স্ট্যান্ডআপ কমেডি বাই শিপুল’ অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা সংযোজন করে। সর্বশেষ নিউইয়র্কের কণ্ঠশিল্পী রিমু এবং পলাশের পরিবেশনা দর্শকদের আনন্দ দেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তিম্মী, আসমা, পিপলু এবং আফজাল। সুর সংযোজনে শোভন ও আলোক সম্পাদনায় ছিলেন সাদী। মঞ্চসজ্জায় নিপা এবং সামি ভালো করেছেন। কবিতা পাঠ করেন সুবর্ণা ও আফজাল । বিভিন্ন পর্বে অংশগ্রহণকারি শিল্পীরা ছিলেন শারমিয়া রয়, ফাইরোজ কবীর, রমিশা শেরিল খান, নোরা সিদ্দিক যারাহ, শাফানা ফারহিন খান, পাবোনি হক, পারিসা আজিজ, সোনিয়া রহমান, জয়নব কবীর, আমরিন আশরাফ, হৃদা রোমানা, লিয়োরা ইসলাম তারানা, লামিয়া সাঈদ, নওরীন সিদ্দিক, নূসাইবা নেহরীন আহমেদ, উর্মি মেহমান, ফারিয়া হোসাইন স্মৃতি, সাজাফ শওকত, অদ্বিতী পাল চৌধুরী, আদ্রিতা মির্জা, রিয়ানা জামান এবং তাসফিয়া কামাল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV