Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউজার্সিতে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার শীর্ষক আলোচনা

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: October 9, 2016 | 12:05 PM

নিউজার্সি : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারি প্রেস সচিব, বি এন পি চেয়ারপার্সনের আন্ত্মর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্য এবং জাস্ট নিউজ বিডি ঢাকা এর সম্পাদক মুশফিকুর ফজল আনসারির যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে অতি সম্প্রতি নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির জায়রো রেষ্টুরেন্ট হল রুমে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন নিউজার্সি বিএনপির স্টেট কমিটির প্রেসিডেন্ট সৈয়দ জুবাযের আলী। এছাড়াও সহ সম্পাদক হুসেইন পাঠান বাচ্চু বক্তব্য রাখেন। প্যাটারসন সিটি মেয়রের পক্ষ থেকে কাউন্সিলম্যান এ্যাট লার্জ এ্যালেক্স মেন্ডেজ মুশফিকুল আনসারীর হাতে সন্মাননা স্মারক তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুল আনসারি বলেন ”আমরা চাই সহমত থাকুক, গণতন্ত্রের চর্চা থাকুক, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক। আর এ ঐক্যমত গঠনে প্রবাসীরা বড় ভ্থমিকা পালন করতে পারেন।
অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন নিউজার্সি বিএনপির স্টেট কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মুকুল, নিউজার্সি বিএনপির স্টেট কমিটির সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ কাউসার, আকামত আলী, আনসার আলী, আবুল কালাম, বিএনপি নেতা আতিকুল আহাদ চৌধুরী প্রমূখ।
নিউজার্সি বিএনপির স্টেট কমিটির উপদেষ্টা আলাওল খন্দকারের পরিচালনায় এ আলোচনা অনুষ্ঠানে নিউজার্সির প্যাটারসন সিটি, আটলান্টিক সিটিসহ বিভিন্ন সিটি থেকে বহু সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV