নিউজার্সির আটলান্টিক সিটির পুলিশ সার্জেন্ট পদে প্রথম বাংলাদেশী আমেরিকান আরমান কায়সারের পদোন্নতি
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- আটলান্টিক সিটির পুলিশ সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন বাংলাদেশী আমেরিকান মোঃ আরমান কায়সার। গত দুই ডিসেম্বর সোমবার আটলান্টিক সিটির কনভেনশন সেন্টারে আটলান্টিক সিটির পুলিশ বিভাগে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহন অনুষ্ঠানে আটলান্টিক সিটির মেয়র মারটি স্মল, আটলান্টিক কাউনটি প্রসিকিউটর ডেমন টাইনার, আটলান্টিক সিটির পুলিশ প্রধান হেনরি হোয়াইট, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মো: আরমান কায়সার প্রথম বাংলাদেশী আমেরিকান হিসাবে আটলান্টিক সিটির পুলিশ বিভাগে সার্জেন্ট পদে পদোন্নতি পেয়ে ইতিহাস গড়লেন। মোঃ আরমান কায়সার এর জন্ম ১৯৮৭ সালে বাংলাদেশের চট্টগ্রামে। চট্টগ্রামের মীরশ্বরাই উপজেলার বাসিন্দা কাজী নুরুল করিমের দুই সন্তানের মধ্যে মোঃ আরমান কায়সার কনিষ্ঠ। ১৯৯৮ সালে সপরিবারে তাঁরা যুক্তরাষ্ট্রে আসেন। তিনি নিউজার্সির ষ্টকটন বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে ক্রিমিনাল জাস্টিস বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। মোঃ আরমান কায়সার ২০১২ সালে প্রথম বাংলাদেশী আমেরিকান হিসাবে আটলান্টিক সিটির পুলিশ বিভাগে অফিসার পদে যোগ দেন।

পুলিশ বিভাগে তাঁর যোগ্যতা ও কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ তিনি সার্জেন্ট পদে পদোন্নতি পান।নিউজারসির এবসিকন শহরে বসবাসরত মোঃ আরমান কায়সার বিবাহিত। আটলান্টিক সিটির পুলিশ সার্জেন্ট পদে মোঃ আরমান কায়সার এর পদোন্নতির সংবাদ কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests