নিউজার্সির প্যাটারসনে কাউন্সিলম্যান প্রার্থী বাংলাদেশি আক্তারুজ্জামানের নির্বাচনী সমাবেশ
নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু : আগামী ১০ মে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্যাটারসন সিটি কাউন্সিল নির্বাচনে সিটির ২নম্বর ওয়ার্ডে কাউন্সিলম্যান প্রার্থী সাবেক কাউন্সিলম্যান বাংলাদেশি বংশোদ্ভূত আক্তারুজ্জামান ”পরিবর্তনের মাধ্যমে সুন্দর আগামীর অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে তার নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন। এ উপলক্ষে প্যাটারসনের সেন্ট জেরার্ড অডিটরিয়ামে আয়োজিত নির্বাচনী জন সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ টেপন।

বিপুল সংখক জনসাধারনের উপস্থিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্যাটারসন সিটিকমিশনার কবির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত ওই নির্বাচনী সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, ফোবানার সাবেক চেয়ারম্যান মীর চৌধুরী, চট্টগ্রাম ফাউন্ডেশন নিউজার্সির প্রেসিডেন্ট ববি চৌধুরী, সাবেক চেয়ারম্যান মওলানা আব্দুল আহাদ, জালালাবাদ জামে মসজিদের সাবেক প্রেসিডেন্ট শামছুল ইসলাম, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান ইছাক মিয়া, জালালাবাদ জামে মসজিদের ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী সামছুল ইসলাম খান, সমাজকর্মী কাওসার আহমেদ ইখলাস, জালালাবাদ মসজিদের সাবেক সেক্রেটারি গিয়াস আহমেদ, প্ল্যানিং বোর্ড কমিশনার ফানিয়া সানটানা, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ও সমাজকর্মী নাজিমুদ্দীন আজাদ, সমাজকর্মী হেলাল উদ্দীন হেলু, সমাজকর্মী সুফি মিয়া, সমাজকর্মী নজরুল ইসলাম, প্রসপেক্টপার্ক সিটির কাউন্সিলম্যান আনন্দ শাহ, কমিউনিটি এ্যাক্টিভিষ্ট ও সুনামগঞ্জ জেলা জন কল্যাণ সমিতির প্রেসিডেন্ট হুসাইন পাঠান বাচ্চু, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতি সুজন আহমেদ সাজু, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসকার আহমেদ, প্রসপেক্টপার্ক সিটির কমিশনার নিয়াজ নাদিম, হাসিনা হ্যাপী, এখলাসুর রহমান, শিক্ষক ফরিদ উদ্দিন, মোরশেদ হোসেনসহ আরও অনেক।

সভায় বক্তারা আক্তারুজ্জামানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং ভোট চান। তারা অক্তারুজ্জামানের সমর্থনে সম্ভাব্য সব সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ জানান। অনুষ্ঠানে আগত সবাইকে নৈশভোজের মাধ্যমে আপ্যায়িত করা হয়। সবশেষে স্থানীয় শিল্পী এবং হিউস্টন থেকে আগত লাবণী ও নিউইয়র্কের শাহ মাহবুব সঙ্গীত পরিবেশন করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests