Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

নিউজার্সির প্যাটারসন সিটির ইউ‌নিয়ন এ‌ভি‌নিউ’র নাম বাংলাদেশ বুলেভার্ড করা হয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: March 18, 2019 | 1:10 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন শহরে বসবাসরত অভিবাসী বাংলাদেশী জনগণের প্রাণের দাবী বাংলাদেশের নামে সড়ক নামকরণ অবশেষে বাস্তবায়িত হলো| এখন থেকে ইউনিয়ন এ্যাভিন্যু নাম পরিবর্তন করে বাংলাদেশ বুলেভার্ড হিসেবে পরিচিত হবে| আর এরই সাথে ১২ মার্চ তারিখটি ইতিহাসের খাতায় স্থান করে নিলো বাংলাদেশ বুলেভার্ড শব্দ দুটির সাথে|
গত ১২ই মার্চ প্যাটারসন সিটির কাউন্সিল চেম্বারে কাউন্সিল প্রেসিডেন্ট মার্টিজা ডেভিলা-এর সভাপতিত্বে সিটি কাউন্সিলের নিয়মিত অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে প্যাটারসনের সিটির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান ও স্ট্রিট নেমিং কমিটির চেয়ারম্যান বাংলাদেশী-বংশোদ্ভুত শাহীন খালিক বিলটি পাসের জন্য এজেন্ডাটি প্যাটারসন সিটির কাউন্সিল চেম্বারের অধিবেশনে উত্থাপন করলে সর্বসম্মতি ক্রমে এজেন্ডাটি পাশ হয়। এসময় সিটি হল চেম্বারে উপস্থিত বাংলাদেশী সাধারণ জনগণ উল্লসিত হন ও উচ্ছাস প্রকাশ করেন|

বাংলাদেশ বুলেভার্ড এর ঘোষণা হবার পর পরই বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলোতে আনন্দের ঢল নামে| মিষ্টি বিতরণের সাথে সাথে আনন্দমুখর গল্পে মেতে ওঠেন প্যাটারসনে বসবাসকারী বাংলাদেশীরা| সন্ধ্যায় নিউজার্সি হেল্প সেন্টার এ ঐতিহাসিক এই ঘটনাটিকে সেলিব্রেট করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়| এতে সঙ্গীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় সুফি গায়িকা সায়েরা রেজা।

এ সময় সিটির কাউন্সিলে বাংলাদেশ বুলেভার্ড নামকরণের প্রস্থাবকারী কাউন্সিলম্যান শাহিন খালিক ঘোষনাদেন জুন মাসে অনারম্ব অনুষ্টানে মাধ্যমে বাংলাদেশ বুলেভার্ড নেইমপ্লেট লাগানো হবে, তিনি সিটি হল কাউন্সিলে এজেন্ডাটি সর্বসম্মতিতে পাশ হওয়ায় মহান আল্লার দরবারে শুকরিয়া আদায় করেন ও সিটি কাউন্সিলের তার সহকর্মীদের প্রতি ও প্যাটারসনের বাংলাদেশী প্রবাসী সকলের প্রতি কৃ্তজ্ঞতা জানান, এছাড়া কাউন্সিলম্যান শাহিন খালিকের প্রস্তাবে একই অধিবেশনে ক্রীড়া মুদিদের জন্য প্যাটারসনের ব্রুক্লিপাকর্কে মটিবেশন করে পোর্টেবল ক্রিকেট পিচ এর জন্য বিল পাশ করা হয়েছে, এবং গত মাস থেকে তাঁরই উদ্দ্যোগে প্যাটারসনের স্কুলে মুসলিম ছাত্র-ছাত্রীর জ্ন্য হালাল ফুড চালু করা হয়েছ, কমিউনিটির জন্য কাউন্সিলম্যান শাহিন খালিকের এসমস্থ উদ্দ্যোগ বাস্তবায়নের জন্য নিউজার্সির সকল রাজনৈ্তিক দল, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানূষ তার কার্যক্রমের প্রশংসা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ