Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউজার্সির বাংলাদেশি শিক্ষার্থী ফাবিহা চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে মানুষের সেবা করতে চায়

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: July 11, 2020 | 9:28 AM

বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি, যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের দ্বাদশ গ্রেডের সমাপনী পরীক্ষায় নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ইন্টান্যাশনাল হাইস্কুলের ছাত্রী বাংলাদেশি আমেরিকান ফাবিহা চৌধুরী সম্মিলিত জাতীয় মেধা তালিকায় কৃতিত্বের সহিত তৃতীয় স্থান অর্জন করে হাইস্কুলে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে।

ফাবিহা নিউজার্সির বাংলাদেশ কমিনিউটির পরিচিত মুখ রেজাউল করিম চৌধুরী ও গোলশানা চৌধুরী’র কনিষ্ঠ সন্তান। ফাবিহার পিতা রেজাউল করিম চৌধুরী নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি এবং সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি নিউজার্সি যুক্তরাষ্ট্র ইনক্’র বর্তমান সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক।

ফাবিহা তার এ ফলাফলের জন্য স্কুল শিক্ষক এবং পিতা-মাতা ও বড় ভাইও বোনের কাছে কৃতজ্ঞ। সে ভবিশ্যতে নিউজার্সির রাটগার্স বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে মানুষের সেবা করতে চায়। ফাবিহা’র জন্ম বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরা পুর গ্রামে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ