Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউজার্সিস্থ সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি আমেরিকা’র নব নির্বাচিত কমিটির বর্ণিল অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: August 24, 2021 | 1:53 PM

নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু : নিউজার্সিস্থ সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি আমেরিকা ইনকের নব নির্বাচিত কমিটির অভিষেক ও ১২ বছর পূর্তি অনুষ্ঠান হয়েছে গত ২২ আগস্ট রাতে। ২০০৮ সালে এই সমিতি গঠন করা হয়েছিলো।

প্যাটারসন সিটির বেঙ্গল ইন্সুরেন্সের হল রুমে এই বর্ণিল অভিষেক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের তিন পর্বে নতুন কমিটির শপথবাক্য পাঠ, আলোচনা এবং ১২ বছর পূর্তি উপলক্ষে কেককাটা ছিল অনুষ্ঠানে।। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনাসভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্ঠা মোশাররফ আলম ও ডাক্তার আকামত আলী তালুকদার এবং বিশেষ সম্মানিত অতিথি ছিলেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, সহসভাপতি  আব্দুল হামিদ, মিনা আবেদিন, সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, নিউউজার্সি স্টেট বিএনপি সভাপতি সৈয়দ জুবায়ের আলী, নারী নেত্রী হাসিনা পাঠান,  আওয়ামী লীগ নেতা এনায়েত করিম খোকা।

এ ছাড়াও ওই অনুষ্ঠানে  সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি আমেরিকা ইনকের  পক্ষ থেকে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি সমির উদ্দীন মাস্টার, সাবেক  সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সাঈদ উর রহমান,  সহ সাধারণ সম্পাদক হেলেনা আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এবিএম জাফরান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক শাহাব উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান জায়েদুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক মাসুদ চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক এডভোকেট হাফিজুর রহমানসহ সমিতির বর্তমান ও সাবেক কার্যকরী কমিটির সদস্য ও উপেদেষ্টামন্ডলীগন।

এই আলোচনাসভায় সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি হোসেন পাঠান বাচ্ছু এবং সভাটি পরিচালনা করেন নতুন  সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাছান রিপন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ