Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউজার্সি প্রবাসী সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলুর জন্মদিনে শুভেচ্ছা

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: August 24, 2019 | 12:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ২৪শে আগস্ট যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্রবাসী সাংবাদিক, সফল সংগঠক, যুক্তরাষ্ট্রের নিউজার্সি ষ্টেট আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এবং উত্তর আমেরিকা থেকে প্রকাশিত নিউজ ম্যাগাজিন ‘দিনবদল‘-এর সম্পাদক বিশ্বজিৎ দে বাবলুর জন্মদিন। বিশ্বজিৎ দে বাবলু ৮০ দশকের আজকের এ দিনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৭নং করগা‍ঁও ইউনিয়নের অতীত ঐতিয‍্যবাহী জন্তরী গ্রামে বিশিষ্ট কায়স্থ পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা বেনু লাল দে এব‌ং মাতা সবিতা ঘোষ উভয়ই অব‌‍সরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শি‍ক্ষক বর্তমানে আমেরিকা প্রবাসী। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বাবা মায়ের ১ম সন্তান।

বিশ্বজিৎ দে বাবলু ২০০১ সালে নবীগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমেরিকায় অভিবাসন নিয়ে আসার পর থেকেই বিভিন্ন সময়ে এনটিভি ইউসএ, বাংলাদেশের ডিবিসি নিউজ টিভি, এটিএন বাংলা, মিলিনিয়াম টিভি, এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাপত্রিকা, সাপ্তাহিক বর্ণমালার, অনলাইন নিউজ পোর্টাল ইউএসএনিউজঅনলাইন.কম, বাপস নিউজ, বোস্টন বাংলা ডট কম, ইউএসএ বাংলা নিউজ ডট কম, খবর ডট কম, সিলেটের আলাপ, ও বাংলাদেশের জাগো নিউজ২৪ ও শীর্ষ খবর ডটকম -এর যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। বিশ্বজিৎ দে বাবলু ২০১৫ সালের প্রথম দিকে উত্তর আমেরিকা থেকে বাংলায় ভাষায় প্রকাশিত নিউজ ম্যাগাজিন ‘দিনবদল‘ এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার সম্পাদিত নিউজ ম্যাগাজিন দিনবদল প্রবাসে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। তিনি এক যুগেরও অধিক সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত রয়েছেন।
সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু ২০০৮ সালে নন্দিনী দে বুবুল সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির এক ছেলে এক মেয়ে রুদ্রজিৎ দে বান্টি (৯ ) এবং চন্দ্রিকা দে মন্টি (৯)। বিশ্বজিৎ-এর প্রিয় রং লাল-সবুজ।
যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেটের টোটোয়া সিটিতে তিনি দীর্ঘদিন বসবাস করছেন।নিউজার্সির স্টেটের ডিভিশন অফ মেন্টাল হেলথ সার্ভিসে এসিস্ট্যান্ট থেরাপি প্রোগ্রামার হিসাবে গ্রে-স্টোন পার্ক সাইকিয়াট্রিক হাসপাতালে কাজ করছেন । কাজের ফাঁকে সাংবাদিকতায় আর সোশ্যাল ওয়ার্ক নিয়েই বেশির ভাগ সময় ব্যয় করেন।

যুক্তরাষ্ট্রের নিউজ মিডিয়া পরিবার, দিনবদল নিউজ ম্যাগাজিন পাঠক ফোরামের পক্ষ থেকে সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলুকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। শুভ জন্মদিন। নির্ভয়ে এগিয়ে যান, বলিষ্ঠ লেখার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিন সত্যের বার্তা। ভালো থাকুন, বেঁচে থাকুন অনেকদিন ….অনেক বছর। রাঙিয়ে দিন পৃথিবী, আলোকিত হোক আপনার জীবন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV