নিউজার্সি ষ্টেট বিএনপির কমিটি গঠিত : সুরমান সভাপতি, বাবুল সম্পাদক
আকবর হোসাইন আটলান্টিক সিটি থেকে: যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটের বিএনপির কমিটি গঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক সম্পাদক এহসানুল হক মিলন বিভিন্ন স্টেটের কমিটি গঠনের প্রক্রিয়া হিসাবে নিউজার্সি ষ্টেট বিএনপির কমিটি ঘোষনা করেছেন। ১২১ সদস্য বিশিষ্ঠ কমিটির উল্লেখযোগ্য পদগুলো এ এন এম এহছানুল হক মিলন নিজেই ঘোষনা করেন। নিউজার্সী বিএনপির রাজনীতির ইতিহাসে উল্লেখযোগ্য দিন ছিল গত ১৩ই সেপ্টেম্বর। দলের সর্বোচ নীতিনির্ধারকের নির্দেশে ২য়বারের মত কেন্দ্রীয় কমিটির কোন নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি পূনাঙ্গ কমিটি গঠন করায় এই কমিটির গুরুত্ব অতীতের অন্যান্য কমিটির চেয়ে অনেক বেশী। এর পূর্বে গত ডিসেম্বর মাসে প্রথম বারের মত তিনটি কমিটি গঠন করেছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক এহসানুল হক মিলন। বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপি অব নিউজার্সী(সাউথ), জাতীয়তাবাদী দল বিএনপি অব নিউজার্সী (নর্থ) এবং জাতীয়তাবাদী দল বিএনপি নিউজার্সী ষ্টেট ব্রীজ কমিটির সমন্বয়ে “নিউজার্সি ষ্টেট বিএনপি” নামে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষনা করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন। কমিটি ঘোষনার পর সকলের সামনে এহছানুল হক মিলন কেন্দ্রের অনুমোদনের জন্য সুপারিশ করে চিঠি ইস্যু করেছেন এই সময় পূর্ববতী তিনটি কমিটির প্রেক্ষাপট বর্ননা করে তিনি বলেন পূর্বে কমিটি গঠনের সময় আমি যেভাবে তারেক রহমানের সাথে যোগাযোগ করেছি ঠিক তেমনি বর্তমানে কমিটি ঘোষনার পূর্বে তারেক রহমান এবং সাদেক হোসেন খোকা ছাড়াও অন্যান্য সিনিয়ার নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করছি। প্রত্যেক নেতা কর্মীর অবদান, জনপ্রিয়তা এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে কমিটি ঘোষনার পূর্বে একাধিক বার মতামত নেয়ার কথা তিনি বারবার উল্লেখ করেন। তিনি নতুন কার্য নির্বাহী কমিটির উপদেষ্ঠা সৈয়দ জুবায়ের আলী এবং কার্যকরী সদস্য সৈয়দ মোঃ কাউছারের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন নতুন কমিটির সাথে তারা দুজনই একত্রে কাজ করবেন। তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র বিএনপির ঐক্য ফিরিয়ে আনা এবং গতিশীল কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ষ্টেট কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন দলের হাই কমান্ড। এরই ধারাবাহিকতায় অনেক বাধা বিপত্তি অতিক্রম করে কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এ এন এম এহছানুল হক মিলন সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আদেশ পালন করে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে মোট ৭টি ষ্টেট কমিটি ঘোষনা করেন। ৬টি কমিটি কেন্দ্র কতৃক অনুমোদিত হয়েছে। নিউজার্সী স্টেট কমিটি নিয়ে নানারকম বিতর্ক থাকায় গত ১২ই সেপ্টেম্বর পর্যন্ত কোন কমিটিকেই অনুমোদন দেয়া হয়নি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অব নিউজার্সীর(নর্থ এবং সাউথের) সকল নেতৃবৃন্দ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক সম্পাদক এহসানুল হক মিলন কতৃক গঠিত নতুন কমিটির সভাপতি মো: আবুল হোসেন সুরমান, সাধারন সম্পাদক রহমান বাবুল এবং সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনসহ সকল নেতাকর্মীদেরকে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং হাসিনা হঠাও, দেশ বাঁচাও আন্দোলনে শরিক হওয়ার জন্য সবাইকে আহবান জানান। এহসানুল হক মিলন বলেন, নিউজার্সীতে বিএনপিকে গত ২০ বছর ধরে সুপ্রতিষ্ঠা করার পিছনে সৈয়দ জুবায়ের আলীর অবদান যেমনি অনস্বীকার্য ঠিক তেমনি নিউজার্সী সাউথের বিএনপিকে সুসংগঠিত করার পিছনে সৈয়দ মোঃ কাউছারের ভূমিকা ছিল অনস্বীকার্য। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের মাধ্যমে যারা কমিটিতে পূর্ববর্তী কমিটিতে এসেছিলেন তাদেরকে বিভিন্ন পদে স্থান দেওয়াটাই হবে সকল নেতাকর্মীর কাছে গ্রহনোগ্য। এহসানুল হক মিলন আরও বলেন সৈয়দ মোঃ কাউছার একজন অন্যতম সফল সংগঠক । তাই নতুন কার্যনির্বাহী কমিটিতে নিউজার্সী স্টেট ব্রীজ কমিটির সভাপতি সৈয়দ জুবায়ের আলীকে প্রধান উপদেষ্ঠা, জাতীয়তাবাদী দল বিএনপি অব নিউজার্সীর(সাউথ) এর সভাপতি মাহবুবুর রহমান চুন্নুকে প্রথম সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অব নিউজার্সীর সাবেক সভাপতি এবং নিউজার্সী ষ্টেট ব্রীজ কমিটির সাধারন সম্পাদক সৈয়দ মোঃ কাউছারকে ২য় সদস্যপদ দিয়ে নতুন কমিটিকে ঢেলে সাজানোর কারনে নিউজার্সী স্টেট কমিটি নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবে। উপস্থিত নেতৃবৃন্দ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক সম্পাদক এহসানুল হক মিলনকে সকলের কাছে গ্রহনযোগ্য ব্যক্তিদের হাতে দলের দায়িত্ব প্রদান করায় বিশেষভাবে ধন্যবাদ জানান। পরিশেষে এহসানুল হক মিলন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বেড়াতে আসা নেতৃবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন আগামীতে জাতীয় নেতৃবৃন্দ যে কোন স্থানে বিএনপির ব্যানারে কোন মিটিংয়ে উপস্থিত হওয়ার আগে উক্ত কমিটির বাংলাদেশের ভবিষ্যত কর্নধার তারেক রহমানের অনুমোদন আছে কিনা তা নিশ্চিত করে বলেন। তিনি বিএনপির সকল নেতাকর্মীদেরকে আগামীতে একসাথে কাজ করার অনুরোধ জানান।
নতুন কার্য নির্বাহী কমিটি : প্রধান উপদেস্টা সৈয়দ জুবায়ের আলী, সভাপতি : মো: আবুল হোসেন সুরমান, সিনিয়র সহসভাপতি ; তানিম রহমান চৌধুরী, সাধারন সম্পাদক : মো; এম রহমান খান বাবুল, সাংগঠনিক সম্পাদক : মো: সাখাওয়াত হোসেন, কার্যকরী সদস্য :: মাহবুবুর রহমান চুন্নু, সৈয়দ মোঃ কাউছার।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ