Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউজার্সি স্টেট আওয়ামী লীগের মহান শহীদ দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: February 25, 2020 | 1:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে ২১শের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে নিউজার্সির প্যাটারসন সিটির জন এফ কেনেডী হাইস্কুল প্রাঙ্গনে নয়নাবিরাম সুদৃশ্য স্থানে অবস্থিত আমেরিকার একমাত্র স্থায়ী শহীদ মিনারে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু সংগঠনটির কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের অন্যতম নীতিনির্ধারক আবুল কাসেম মোহাম্মদ আনোয়ার শাহদাত, মোহাম্মদ আব্দুল হক, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি ইছহাক মিয়া, রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আব্দুল হামিদ, মিনা আবেদিন মোক্তা, দেলোয়ার হোসেন হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, প্রভাষক তাজ উদ্দীন সাংগঠনিক সম্পাদক জায়েদুল ইসলাম চৌধুরী, সাদিক রহমান, আসকার আহমেদ, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, উপ দপ্তর সম্পাদক মিল্টন দাস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইকবাল বাহার চৌধুরী, উপ প্রচার সম্পাদক মশিউর রহমান তানিম, ইমিগ্রেশন সম্পাদক শাহীন আহমেদ, জনসংযোগ সম্পাদক অরুন চক্রবর্তী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য এহিয়া খান, মোহাম্মদ আব্দুল মুমিন, এনায়েত করিম খোকা, শাহজান হান্নান সাজু, শামীম আহমেদ, শাহীন মিয়া, শাহেক হোসাইন, জাহিদ হোসেন, দ্বিপ্ত রায়, সুলতান আহমেদ, শাহজান সিরাজ, নবদ্বীপ রায়সহ আরও অনেক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV