নিউজার্সীতে কবি কাজী নজরুল পৌত্রী অনিন্দিতা কাজীর বিয়ে পড়ালের ইমাম কাজী কায়্যূম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউজার্সী : দেশে কিংবা বিদেশে, ভারতে হোক আর বাংলাদেশে এমনকি বিশ্বের বাংলা ভাষা চর্চাকারী সকল বাঙালির প্রিয় ব্যক্তিত্বের অধিকারী ও গৌরব দাদাজী মরহুম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে গত মে মাসে (২০১৭) নিউইয়র্কে অনুষ্ঠিত নজরুল সম্মেলনে বিশেষ অতিথি হয়ে যোগদান করতে এসে নিজেই দাম্পত্যের পীড়িতে রাণী হয়ে বসে গেলেন
কোলকাতার বিশিষ্ট সংগীত ও আবৃত্তি শিল্পী, নন্দিত টেলিভিশন উপস্থাপিকা, দুই বাংলার প্রিয়তমা নজরুল পৌত্রী অনিন্দিতা কাজী। নিউজার্সীর বিশিষ্ট কম্যিউনিটি-সাহিত্য সেবক কবীর কিরণ ও তদীয় প্রণয়া সাবরীনা কবীর ছন্দার পৃষ্টপোষকতায় নিউজার্সীতে বসবাসকারী পেশাদার আইটি বিশেষজ্ঞ শাহীন তরফদারের সাথে পারিবারিক পরিবেশের এক আনন্দময়, প্রফুল্ল ও অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দুজনকে আকদ-
নিকাহ’র প্রণয় বন্ধনে আবদ্ধ করে দেন স্বনামধন্য নিউইয়র্ক কাজী অফিসের পরিচালক ইমাম কাজী কায়্যূম। গত রোববার ১১ই জুন, মোতাবেক ১৬ই রামাদানের ইফতারের আগেই বর শাহীন তরফদারের নিউজার্সীস্থ বাড়িতে এই মহতি অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। দাদা
মরহুম কবি কাজী নজরুল ইসলামের সেই প্রাণবন্ত ‘শোন শোন য়্যা এলাহি আমার মোনাজাত’ সহযোগে নব দম্পতির সুখ ও সমৃদ্ধির জন্য দোয়া করে দেন ইমাম কাজী কায়্যূম। অনুষ্ঠান শেষে অনিন্দিতা ইমাম কাজী কায়্যূমকে তার মনোমুগ্ধকর ও পেশাদােিত্বর জন্য তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ