নিউজার্সীতে ভ্রাম্যমান কনস্যুলার ক্যাম্প ও জালালাবাদ অফিস উদ্বোধন : পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়ার্ড, ডকুমেন্ট এটাস্টেশন সহ প্রায় এক শ লোককে বিভিন্ন সেবা প্রদান
মোহাম্মদ সাখাওয়াত হোসেন : বিপুল সংখ্যক বাংলাদেশী প্রবাসীর উপস্হিতিতে ১৯ নভেম্বর উতসবমুখর পরিবেশে নিউজার্সীতে উদ্বোধন হয়েছে ভ্রাম্যমান কনস্যুলার ক্যাম্প ও জালালাবাদ অফিস। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র সহযোগিতায় প্যাটারসনে ক্যাম্প অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাব্বির আহমদ চৌধুরী। এ সময় দোয়া মুনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন’র সভাপতি জন এন উদ্দিন,সাধারন সম্পাদক আহমেদ জিলু, কনসাল চৌধুরী সুলতানা পারভীন সহ কমিউনিটির বিশিষ্ট্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কনসাল জেনারেল জানান, উদ্বোধনের দিন প্যাটারসন কনসুলার ক্যাম্প অফিস থেকে পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়ার্ড, ডকুমেন্ট এটাস্টেশন সহ প্রায় এক শ লোককে বিভিন্ন সেবা প্রদান করা হয়। তিনি জানান, নিউজার্সীবাসীর চাহিদার আলোকে এ অফিস থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর পূর্নাঙ্গ কনস্যুলেট সেবা প্রদান করা হবে। স্হানীয় বাসীন্দারা এখান থেকে কনস্যুলেট সেবা পেয়ে ভীষন খুশি। তবে তারা ক্যাম্প অফিস থেকে পাসপোর্ট ইস্যুর জন্য বাংলাদেশ সরকারের উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। জালালাবাদ এসোসিয়েশন’র সভাপতি জন এন উদ্দিন কনস্যুলেট সেবার জন্য নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030