Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউজার্সীর আটলান্টিক সিটিতে প্রবাসী হিন্দুদের প্রতিবাদ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: October 22, 2021 | 3:50 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: বাংলাদেশের বিভিন্ন জায়গায় সনাতনী হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, মন্দির,পূজা মণ্ডপে হামলা এবং প্রতিমা ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউজারসি রাজ্যের সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী হিন্দু সম্প্রদায়। গত ২০ অক্টোবর বুধবার রাতে আটলান্টিক সিটির ১৪১১, পেনরোজ এভিনিউর একটি ভেনুতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিনোদ ভেলোর, সুমন মজুমদার, মেহুল মাকদিয়া, সমীর ঠাকুর,শান্তনু সরকার,সুমি মজুমদার, মিনু নন্দী, বিজন বিহারি বাড়ৈ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন,পূর্ব পরিকল্পিতভাবে হিন্দুদের প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজায় দেশের বিভিন্ন স্থানে হামলা, প্রতিমা ভাংচুর ও পূজা অর্চনা ভন্ডুল করা হয়েছে। পূর্বেও এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 
বক্তারা  আরো বলেন, আগে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটতো নির্বাচন কেন্দ্রিক, এখন তা শুরু হয়েছে উৎসব কেন্দ্রিক , যা অত্যন্ত আশংকার। বক্তারা বলেন, বর্তমান সরকার সব সময়ই বলে থাকেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। আমরাও তা অন্তরে ধারণ করি, লালন করি। বাংলাদেশের স্বাধীনতা অসাম্প্রদায়িকতার ফসল। কিন্তু যদি তাই হয়, তবে স্বাধীনতার এত বছর পরও কেন এই সাম্প্রদায়িক সহিংসতা! মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি হবে। স্বরাষ্ট্রমন্ত্রীও এই নাশকতার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। আমরা দ্রুত এর বাস্তবায়ন চাই।’
বক্তারা সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, ‘যারা এ হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যাতে এই অপশক্তিরা বোঝে যে অন্যের ধর্মের ক্ষতি করে নিজের ধর্মের মহিমা প্রতিষ্ঠা করা যায় না, রাষ্ট্রও সে অপরাধ ক্ষমা করে না।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV