Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউজার্সীর পেটারসনে ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: February 18, 2019 | 8:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজার্সীর পেটারসনে বাংলাদেশ কনস্যুলেট
জেনারেল নিউইয়র্ক এর পক্ষ থেকে গত ১৬ ও ১৭ ই ফেব্রুয়ারি ভ্রাম্যমান কন্স্যুলেট সেবা প্রদান করা হয়। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র সার্বিক ব্যবস্থাপনায় প্রতি তিন মাস অন্তর এ কনস্যুলেট সেবা প্রদান করা হয়। এ সময় নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, হেড অব চ্যান্সেরী পারভীন সুলতানা, ফাস্ট সেক্রেটারী মোঃ শামীম হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কন্সাল জেনারেল সাদিয়া ফায়জুন্নেসা উপস্থিত শতাধিক সেবা গ্রহীতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন। এ ছাড়া কয়েক জন সেবা গ্রহীতার নিকট তিনি এম আর পি পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ড সহ অন্যান্য সার্ভিস নিজ হাতে তুলে দেন। তিনি বিডি সুপার মার্কেট কর্তৃপক্ষকে সার্ভিস প্রদান করার জন্য স্থান প্রদান করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


এ ছাড়া যারা এ কন্স্যুলেট সেবা প্রদান করার ব্যাপারে সহযোগীতা প্রদান করেছেন তাহাদেরকেও তিনি ধন্যবাদ জানান। এ সময় জালালাবাদ এসোসিয়েশন এর সিনিয়র সহ সভাপতি মোশাররফ আলম, আজীবন সদস্য ও হেলডন এর কমিশনার দেওয়ান বজলু সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV