Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউজার্সীর পেটারসন মিউজিয়ামে বাংলাদেশের মঞ্চনাটক নির্দেশক ও ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তীর সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: March 5, 2013 | 8:38 AM

Sudip____SaKiL__3বিশ্বজিৎ দে বাবলু : নিউজার্সীর কীন বিশ্ববিদ্যালয়ে গত ২৮শে ফেব্রুয়ারী অনুষ্ঠিত  আন্তর্জাতিক থিয়েটার সম্মেলনে যোগদানকারী বাংলাদেশের তরুন মঞ্চনাটক নির্দেশক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব থিয়েটারের সহকারী অধ্যাপক  সুদীপ  চক্রবর্তীকে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙ্গালী কল্যাণ সমিতি (প্রবাকস) এর পক্ষ থেকে গত রবিবার সন্ধ্যায় নিউজার্সীর পেটারসন মিউজিয়ামে দেওয়া হয়েছে সংবর্ধনা । প্রবাকস সভাপতি বুস্তান চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে যথাক্রমে উপস্হিত ছিলেন নিউইয়র্ক কনস্যুলেট অফিসের  কনস্যাল  জেনারেল মনিরুল ইসলাম, পেটারসন সিটি কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জা​মান, ও রিগো রাডরিগার্স । একুশে টেলিভিশন নিউইয়র্ক অফিশের প্রধান সমন্নয়ক ও প্রবাকশ সাধারন সম্পাদক দেওয়ান বজলুর পরিচালনায় আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসেন সংবর্ধিত তরুন মঞ্চনাটক নির্দেশক সুদীপ  চক্রবর্তীর বাল্যবন্ধু   সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু । এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাকস এর সহসভাপতি একে মুজমদার, ও মোশারফ আলম,নিউজার্সী আঃ লীগের সভাপতি আব্দুল মালিক চুন্নু ,নিউজার্সী আঃ লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ, যুক্তরাষ্ট্র জাসদের সাধারন সম্পাদক নুরে আলম জিকু , নিউজার্সী বি এন পি এর সাধারন সম্পাদক ও পেটারসন বোর্ড অব এডজাস্টমেন্ট এর আলাউড় খন্দকার, ফিলাডালফিয়ার নাট্যকার বদরুজ্জামান, নিউজার্সী আঃ লীগের সহ-সভাপতি  যাবেদ খান , নিউজার্সী আঃ লীগের প্রচার সম্পাদক নৃপেন্দ্র কুমার পাল ও বাংলাদেশ  হিন্দু ধর্মীয় কল্যাণ সংস্থার মহিলা বিষয়ক সম্পাদিকা ও শিক্ষিকা স্বপ্না দে চম্পা ।

Sudip____SaKiL__1

আলোচনা সভার শুরুর আগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব থিয়েটারের সহকারী অধ্যাপক  সুদীপ  চক্রবর্তীকে  নারী নেত্রী অনিমা রায় ও প্রধানঅতিথি নিউইয়র্ক কনস্যুলেট অফিসের  কনস্যাল  জেনারেল মনিরুল ইসলাম কে নন্দিনী দে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রবাকসের পক্ষ্ থেকে । এদিকে নিউজার্সীর কীন বিশ্ববিদ্যালয়ে গত ২৮ শে ফেব্রুয়ারী অনুষ্ঠিত  আন্তর্জাতিক থিয়েটার সম্মেলনে বিশেষ রুপে যোগদান করে বাংলাদেশের তরুন মঞ্চনাটক নির্দেশক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব থিয়েটারের সহকারী অধ্যাপক সুদীপ  চক্রবর্তী  আমেরিকায় বাংলাদেশের ভাবমুর্তি উজ্বল করায় প্রবাকস সভাপতি বুস্তান চৌধুরীর ও সাধারন সম্পাদক দেওয়ান বজলু ও আমেরিকা প্রবাসী নবীগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে একে মুজমদার ও সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু  তাকে বিশেষ সন্মাননা তুলে দেন ।Sudip____SaKiL__2

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ