নিউজার্সী আওয়ামীলীগের ৭৬ সদস্য বিশিষ্ট পুণার্ঙ্গ কমিটি ঘোষানা
বিশ্বজিৎ দে বাবলু : গত রবীবার নিউ ইয়র্কের জ্যাকসন-হাইটস এর একটি রেষ্ট্রুরেন্টে এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দীকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ নিউজার্সী আওয়ামীলীগের ৭৬ সদস্য বিশিষ্ট পুণার্ঙ্গ কমিটিতে স্বাক্ষর করে তা নিউজার্সী আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আব্দুল মালিক চুন্নু, সাধারন সম্পাদক হাজী শামীম আহমেদ,ও সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু এর হাতে হস্তান্তর করেন । এসময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দের পাশাপাশি নিউজার্সী আওয়ামীলীগের নতুন কার্য নির্বাহী কমিটি প্রথম সারির অনেক সদস্য উপস্তিত ছিলেন ।উল্লেখ্য যে গত জুলাই মাসে নিউজার্সী আওয়ামীলীগের সম্মেলনের পরে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক নিউ ইয়র্ক থেকে সংবাদপত্রে প্রেরিতে এক যৌথ বিবৃতির মাধ্যমে নিউজার্সী আওয়ামীলীগের ৫ সদস্যের নতুন কার্য নির্বাহী কমিটি ঘোষনা করে বলেছিলেন ৫ সদস্যের ঐ নতুন কার্য নির্বাহী কমিটি ৪ সপ্তাহের মধ্যে ৭৬ সদস্য বিশিষ্ট পুণার্ঙ্গ কমিটি করে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বরাবরে প্রেরন করার জন্য । তারই ধারাবাহিকতায় কমিটি ৪ সপ্তাহের বেশি সময় নিয়ে ওয়ান এলিবেনের পরিক্ষিত ও অভিজ্ঞ ও ত্যাগী নেতা কর্মিদের নিয়ে নবিন প্রবিন সমন্নয়ে ৭৬ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী পুণার্ঙ্গ কমিটি গঠন করা হয়েছে ।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity