Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউজার্সী স্টেট আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: December 31, 2014 | 1:02 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নানা আয়োজনে নিউজার্সী স্টেট আওয়ামীলীগ উদযাপন করেছে মহান বিজয় দিবস। নিউজার্সীর পেটারসনে গত ২৭ ডিসেম্বর শনিবার এ উপলক্ষে আলোচনা সভা ও দোওয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউজার্সী স্টেট আওয়ামীলীগের সভাপতি সুজন আহমদ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা কৃষিবিদ আলহাজ বদিউজ্জামান বাদশা, প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউজার্সী স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: সফিক উদ্দিন, স্টেট আওয়ামীলীগ উপদেষ্টা নাজিম উদ্দিন আজাদ, বাসদ নেতা আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা আবদুল অদুদ, শাহীন কুরুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, তালিব আহমেদ লাল প্রমুখ।
সভা পরিচালনা করেন স্টেট আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলী মর্তুজা। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আলা উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এবং তারেক রহমান লন্ডনে বসে এ চক্রান্ত করছে। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে নানা বিভ্রান্তিমূলক বক্তব্য এবং মিথ্যাচার করে যাচ্ছেন। মুজিব সৈনিকরা এর উপযুক্ত জবাব দেবে। তারা বলেন, শেখ হাসিনার পক্ষেই রাজাকার মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। তিনিই বাংলাদেশে রাজাকারের বিচার শুরু করেছেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে নিউজার্সী স্টেট আওয়ামীলীগ, স্টেট যুবলীগ, স্টেট ছাত্রলীগ, মহাজোটের শরীক দলের নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV