Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউজার্সী স্টেট আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠন : আহ্বায়ক সফিক, সদস্য সচিব পারেক

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: December 18, 2019 | 2:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউজার্সী স্টেট আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ভিপি সফিক উদ্দিনকে আহবায়ক, টিপু সুলতান, সেলিম চৌধুরী ও শামীম আহমদকে যুগ্ম আহবায়ক, আনোয়ার চৌধুরী পারেককে সদস্য সচিব এবং গোলাম রব্বানীকে যুগ্ম সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।

নিউজার্সীর পেটারসনে গত ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নিউজার্সী স্টেট আওয়ামীলীগ আয়োজিত সভায় এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রামানীকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সর্বস্তরের নেতা-কর্মীর প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে নিউজার্সী স্টেট আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV