Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার নিন্দায় নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: March 17, 2019 | 1:18 PM

https://www.facebook.com/USANewsNY/videos/323889474998067/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার নিন্দা ও হতাহতদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন নিউইয়র্কের বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ। স্থানীয় সময় ১৬ মার্চ শনিবার বিকেল ৩টায় ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত স্টারলিংÑবাংলাবাজার এলাকায় একত্রিত হন শোকার্ত মানুষ জন। অনুষ্ঠিত হয় বিশাল র‌্যালি ও সমাবেশ। দোয়া করা হতাহতদের জন্য। জানান হয় বর্বরোচিত এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ। এ সময় কয়েকজনের হাতে দেখা যায় সন্ত্রাস বিরোধী প্ল্যাকার্ড।


বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্টেট সিনেটর লুুইস সিপুলভেদা, সিনেটর আলেকজান্দ্রা বিয়াগী, কাউন্সিল মেম্বার রুবিন ডিয়াজ, কাউন্সিল মেম্বার ফার্নাড্রো কোবরেরা, নিউইয়র্ক সিটির সাবেক পুলিশ কমিশনার জো রামোস, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, বাংলাদেশী আমেরিরান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুস শহিদ, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারী নজরুল হক, খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আবদুর রব দলা মিয়া, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, ফরিদা ইয়াসমিন, রেক্সনা মজুমদার, ডা. নাহিদ খান, মেহের চৌধুরী, মঞ্জুর চৌধুরী জগলুল, জালাল চৌধুরী, মোতাসিন বিল্লাহ তুষার, এ ইসলাম মামুন, সামাদ মিয়া জাকের, সারোয়ার চৌধুরী আইরিন, সাব্বির গুল, রাশেদ মজুমদার, তামীম প্রমুখ। এ সময় নতুন প্রজন্মসহ বিভিন্ন কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাড়াঁনোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। ধর্মীয় বিদ্বেষমূলক হামলাকারিদের বিরুদ্ধে সকল জাতি-ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বক্তারা নিউজিল্যান্ড সরকারকে সেখানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি সদস্যদের নিরাপত্তার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। তারা এ ধরনের নির্মম ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য জরুরি পদক্ষেপ গ্রহণেরও দাবী জানান।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজ আদায়কালে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ক্রাইস্টচার্চের মসজিদ আল-নূর এবং ক্রাইস্টচার্চের উপ-শহর লিনউডে আরেকটি মসজিদে সন্ত্রাসী হামলা ৫০ জন নিহত ও বহুসংখ্যক মানুষ আহত হন। এর মধ্যে ৮জন বাংলাদেশী রয়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় উদ্ভূত পরিস্থিতিতে নিউইয়র্কে মসজিদে মসজিদে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

https://www.facebook.com/USANewsNY/videos/418904095547126/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ