নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী ট্যারেন্টের ফাঁসি চান বোন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫০ জন। মুসল্লিদের নির্বিচারে গুলি করে হত্যাকারী অস্ট্রেলিয় নাগরিক ব্রেনটন ট্যারেন্টের মৃত্যুদণ্ড চেয়েছেন তার এক বোন ডন্না কক্স।
ডন্না কক্স হামলাকারীর সম্পর্কে চাচাতো বোন। ২৮ বছর বয়সী এই নারী অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বসবাস করেন। তিনি জানিয়েছেন, মসজিদে হামলাকারী ভাইয়ের মৃত্যুদণ্ডই প্রাপ্য।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলা চালিয়ে ট্যারেন্ট ৫০ জনকে হত্যা করেছে। এটি জানার পর থেকে মনে হচ্ছে তার আত্মীয় হওয়াটা দুর্ভাগ্যের।
ট্যারেন্টের বোনের ভাষ্য, ট্যারেন্ট খুব ভালো পরিবারের সন্তান। তার বাবা-মাকে কমিউনিটির সবাই খুব সম্মান করত। কিন্তু সেই সম্মান একেবারে নিচে নামিয়ে দিল ট্যারেন্ট।
ট্যারেন্টের মা শেরন একজন স্কুলশিক্ষক। শুক্রবার হামলার পর তাকে আটক করেছে নিউজিল্যান্ড পুলিশ। এ ছাড়া ট্যারেন্টের আপন বোনকেও আটক করা হয়েছে।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় নৃশংস হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৪৮ জন আহত হন।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী